বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

অবরোধের প্রথম দিনেই রায়পুরে ১২ জেলে আটক, জব্দ ৫ হাজার মিটার জাল।

ছবি : বিপ্লবী বার্তা

 মা ইলিশ সংরক্ষণে লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য অফিস ও বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় পাঁচ হাজার মিটার চায়না দুয়ারি জাল ও চারটি নৌকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার মেঘনা নদীর আজগর সওদাগরের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রায়পুর স্টেশনের কোস্টগার্ড সদস্য ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সমন্বয়ে অভিযানটি চালানো হয়।

অভিযানকালে জব্দ করা পাঁচ হাজার মিটার চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ চারটি নৌকার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে সরকার ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে।

রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন বলেন, মৎস্য সংরক্ষণ আইনে আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া অপ্রাপ্তবয়স্ক একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযান মা ইলিশ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

অবরোধের প্রথম দিনেই রায়পুরে ১২ জেলে আটক, জব্দ ৫ হাজার মিটার জাল।

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

 মা ইলিশ সংরক্ষণে লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য অফিস ও বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় পাঁচ হাজার মিটার চায়না দুয়ারি জাল ও চারটি নৌকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার মেঘনা নদীর আজগর সওদাগরের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রায়পুর স্টেশনের কোস্টগার্ড সদস্য ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সমন্বয়ে অভিযানটি চালানো হয়।

অভিযানকালে জব্দ করা পাঁচ হাজার মিটার চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ চারটি নৌকার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে সরকার ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে।

রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন বলেন, মৎস্য সংরক্ষণ আইনে আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া অপ্রাপ্তবয়স্ক একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা