বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

সখীপুরে অটোভ্যান উদ্ধার, ৫ দিনেও সন্ধান নেই কিশোর সবুজের

ছবিঃ বিপ্লবী বার্তা

টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে ১৪ বছর বয়সী কিশোর মো. সবুজ। নিখোঁজের পর তার চালানো অটোভ্যানটি গোপালপুরের কালীবাড়ী বাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় দুজনকে আটক করা হলেও এখনো সন্ধান মেলেনি সবুজের। সন্তানকে ফিরে পেতে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। নিখোঁজ সবুজ সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কলেজ মোড়-মিলপাড় এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে। ছেলের সন্ধান চেয়ে গত ২৭ সেপ্টেম্বর সখীপুর থানায় লিখিত অভিযোগ করেন তার বাবা।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো ভাড়ায় চালানোর জন্য অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় সবুজ। দুপুরে খাবারের সময় পার হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে কল দেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এর মধ্যে ২৭ সেপ্টেম্বর সখীপুর থানায় অভিযোগ দায়েরের দিনই গোপালপুর উপজেলার কালীবাড়ী বাজার এলাকা থেকে অটোভ্যানটি উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়। তবে অটোভ্যানটি উদ্ধার হলেও নিখোঁজ কিশোরের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের উদ্বেগ আরও বেড়েছে।

পুলিশের তদন্তের অগ্রগতিতে সন্তুষ্ট হতে না পেরে গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দ্রুত সন্তানের সন্ধান ও উদ্ধারের দাবিতে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন সবুজের বাবা-মা। সংবাদ সম্মেলনে সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে পেতে সখীপুর থানা পুলিশসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তারা।

নিখোঁজ সবুজের বাবা সিরাজ মিয়া বলেন, আমার সন্তান কোথায় আছে, আমরা জানি না। ভ্যান উদ্ধার হয়েছে, কিন্তু ছেলের কোনো সন্ধান পাইনি। আমরা দ্রুত ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে চাই।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সখীপুর ও গোপালপুর থানা পুলিশ সমন্বয় করে নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

টাঙ্গাইল সখীপুর নিখোঁজ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সখীপুরে অটোভ্যান উদ্ধার, ৫ দিনেও সন্ধান নেই কিশোর সবুজের

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা