নেত্রকোনার দুর্গাপুরে নিজ বসতঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ৩০ বোতল ভারতীয় অবৈধ মদসহ মো. নয়ন মিয়া (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চকলেঙ্গুড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত নয়ন মিয়া চকলেঙ্গুড়া গ্রামের মৃত আজিম উদ্দিন ও মোছা. আয়শা খাতুনের ছেলে। উদ্ধারকৃত এসব বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য ৬১ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সকালে দায়িত্ব পালন করছিল। সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চকলেঙ্গুড়া গ্রামের নয়ন মিয়া তার বসতঘরের খাটের নিচে অবৈধ ভারতীয় মদ মজুত করে রেখেছেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নয়নকে আটক করা হয়।পরবর্তীকালে তার বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, জব্দকৃত মাদকসহ আসামিকে থানায় আনা হয়েছে। এসব মাদকদ্রব্য কোথা থেকে আনা হয়েছিল এবং কার কাছে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল সে বিষয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের শেষে গ্রেফতারকৃত নয়ন মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন