বিপ্লবী বার্তা

মূল পাতা

চাকরি

সাইকিয়াট্রিকসহ ৩৫ পদে নিয়োগ দিচ্ছে ইবি, আবেদনের শেষ ২৮ সেপ্টেম্বর

মাওয়াজুর রহমান
মাওয়াজুর রহমান ইবি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
সাইকিয়াট্রিকসহ ৩৫ পদে নিয়োগ দিচ্ছে ইবি, আবেদনের শেষ ২৮ সেপ্টেম্বর
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এই প্রথমবারের মতো চিকিৎসা কেন্দ্রে মেডিক্যাল অফিসার (সাইকিয়াট্রিক) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগে একজন সহকারী অধ্যাপক ও ৩৩ জন প্রভাষক পদে নিয়োগের আহ্বান করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর।

রোববার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সহকারী অধ্যাপক পদে সামাজিক কল্যাণ (সোস্যাল ওয়েলফেয়ার) বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে। অন্যদিকে প্রভাষক পদে লোক প্রশাসন বিভাগে একজন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তিনজন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে দুজন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে দুজন, ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগে তিনজন, সোস্যাল ওয়েলফেয়ার বিভাগে তিনজন, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে তিনজন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে তিনজন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে তিনজন, মার্কেটিং বিভাগে তিনজন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে একজন, ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে দুজন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগে একজন, ফাইন আর্টস বিভাগে একজন, ইংরেজি বিভাগে একজন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন নিয়োগ দেওয়া হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে মেডিক্যাল অফিসার (সাইকিয়াট্রিক) পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে এ ধরনের পদে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনকারীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে। চিকিৎসা কেন্দ্রে মেডিক্যাল অফিসার পদে আবেদনকারীর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।প্রভাষক পদে বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯), সহকারী অধ্যাপক পদে ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬) এবং মেডিক্যাল অফিসার (সাইকিয়াট্রিক) পদে ২৩,০০০-৫৫,৪৬০ টাকা (গ্রেড-৮) নির্ধারণ করা হয়েছে।

আবেদন ফরম, নিয়োগের শর্তাবলি ও প্রয়োজনীয় তথ্য অগ্রণী ব্যাংক পিএলসি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়া এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। নির্ধারিত ফরমে আবেদন আগামী ২৮ সেপ্টেম্বর তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ইবির রেজিস্ট্রারের কাছে পৌঁছাতে হবে।

ইবি জব সার্কুলার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সাইকিয়াট্রিকসহ ৩৫ পদে নিয়োগ দিচ্ছে ইবি, আবেদনের শেষ ২৮ সেপ্টেম্বর

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা