রক্তের অভাবে নয়, মানুষের পাশে মানুষ—এই লক্ষ্যকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘জাতীয় নাগরিক ব্লাড ব্যাংক’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগেরহাট শহরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ব্লাড ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা এনসিপি’র আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার (সোহেল)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্ঘটনা, অস্ত্রোপচার, প্রসবকালীন জটিলতা কিংবা বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের জন্য জরুরি সময়ে রক্তের প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় প্রয়োজনের মুহূর্তে রক্ত না পাওয়ায় রোগী ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এই সংকট মোকাবিলায় স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তোলা এবং জরুরি সময়ে মানুষের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তারা আরও বলেন, রক্তদান শুধু একজন মানুষের জীবন বাঁচায় না, এটি সমাজে মানবিকতার বন্ধনও তৈরি করে। জাতীয় নাগরিক ব্লাড ব্যাংকের মাধ্যমে নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতা তৈরি, রক্তের গ্রুপভিত্তিক তথ্য সংরক্ষণ এবং জরুরি প্রয়োজনে দ্রুত রক্ত সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।
পরে অতিথিরা ফিতা কেটে ‘জাতীয় নাগরিক ব্লাড ব্যাংক’-এর শুভ উদ্বোধন করেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী, স্বেচ্ছাসেবক, রক্তদাতা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রাথমিকভাবে বাগেরহাট শহর ও আশপাশের এলাকায় কার্যক্রম পরিচালনা করা হলেও পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলায় এ সেবার পরিধি সম্প্রসারণ করা হবে।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন