বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কলমাকান্দায় বাজারে ভয়াবহ আগুন, পুড়ল ৬ কাপড়ের দোকান

মো: নূর আলম
মো: নূর আলম নেত্রকোনা
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
কলমাকান্দায় বাজারে ভয়াবহ আগুন, পুড়ল ৬ কাপড়ের দোকান
ছবিঃ বিপ্লবী বার্তা

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে বাজারের কাপড়ের দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে অন্তত ছয়টি কাঁচা (টিনশেড) কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টা ৫৫ মিনিটে পাঁচগাঁও বাজারে আগুন লাগার খবর পায় কলমাকান্দা ফায়ার স্টেশন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। স্টেশন থেকে বাজারটির দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। দুর্গম পথ পাড়ি দিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভোর ৫টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

কলমাকান্দা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে ১২ জন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। প্রায় পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও, পুরোপুরি নির্বাপণ করতে আরও প্রায় আধা ঘণ্টা সময় লাগে। সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের দুর্ঘটনা প্রতিবেদন অনুযায়ী, আগুনে পুড়ে যাওয়া ছয়টি দোকানের প্রতিটির আয়তন ছিল ১২ ফুট বাই ১০ ফুট। টিনশেডের এসব দোকানে বিপুল পরিমাণ কাপড় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দোকানগুলোর মালিক পাঁচগাঁও গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. কামাল হোসেনসহ আরও কয়েকজন ব্যবসায়ী।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার মালামাল ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বাজারের অন্যান্য দোকানপাট রক্ষা করা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

কলমাকান্দা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আশরাফুল ইসলাম বলেন, “ভোরে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। আমাদের দুটি ইউনিট একসঙ্গে কাজ করে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরে সম্পূর্ণ নির্বাপণ করে। দোকানগুলোতে কাপড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হলেও আমরা অন্তত ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে ফায়ার সার্ভিসের কোনো কর্মী বা সাধারণ মানুষ হতাহত হয়নি।”

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কলমাকান্দায় বাজারে ভয়াবহ আগুন, পুড়ল ৬ কাপড়ের দোকান

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা