বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গুলিশাখালী ফাযিল মাদ্রাসায় নির্মাণাধীন একটি সেফটিক ট্যাংক ধসে এক শ্রমিক নিহত এবং অপর এক শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে উপজেলার ১৩ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন সেফটিক ট্যাংকের ভেতরে পাঁচজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় হঠাৎ ট্যাংকের এক পাশের দেয়াল ধসে পড়ে। এতে তিনজন শ্রমিক দ্রুত ট্যাংক থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও দুই শ্রমিক মাটিচাপা পড়েন।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্মাণাধীন সেফটিক ট্যাংক ধসের ঘটনায় একজন শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছেন। নিহত ও আহত শ্রমিকের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন