বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

প্রধান শিক্ষক ছবি - বিপ্লবী বার্তা

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাদে চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক মো. মাহিদুর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

নিয়ামতপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এডওয়ার্ড বিনোদ সরেন গত ২৩ জুলাই এ সংক্রান্ত লিখিত শোকজ জারি করেন। নোটিশে পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জারি করা শোকজের অনুলিপি রাজশাহী বিভাগের উপপরিচালক (প্রাথমিক শিক্ষা), নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

শোকজ সূত্রে জানা যায়, সম্প্রতি বাদে চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে জমিদাতা সদস্য হিসেবে মনোনয়নের ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে মো. জালাল উদ্দিন নামে এক ব্যক্তি অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিস থেকে প্রধান শিক্ষককে মৌখিকভাবে ব্যাখ্যা দিতে এবং জমিদাতা সদস্যের প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়। তবে তিনি এ বিষয়ে সন্তোষজনক জবাব বা সংশ্লিষ্ট কোনো প্রমাণপত্র দাখিল করেননি। পরে তাকে লিখিতভাবে শোকজ করা হয়।

নিয়ামতপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এডওয়ার্ড বিনোদ সরেন বলেন, “প্রধান শিক্ষককে মৌখিকভাবে জমিদাতা সদস্যের প্রমাণক কাগজপত্র জমা দিতে বলা হয়েছিল। তিনি অন্যান্য কাগজপত্র জমা দিলেও এ-সংক্রান্ত প্রয়োজনীয় প্রমাণপত্র দেননি। তাই লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহিদুর রহমান বলেন, “দাতা সদস্য নিয়ে কিছুটা ভুল হয়েছিল। শোকজের জবাবে আমি বিষয়টি স্বীকার করেছি। বর্তমানে অ্যাডহক কমিটির মাধ্যমে বিদ্যালয় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।”

নিয়ামতপুর

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ০১ আগস্ট ২০২৬

নিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাদে চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক মো. মাহিদুর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

নিয়ামতপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এডওয়ার্ড বিনোদ সরেন গত ২৩ জুলাই এ সংক্রান্ত লিখিত শোকজ জারি করেন। নোটিশে পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জারি করা শোকজের অনুলিপি রাজশাহী বিভাগের উপপরিচালক (প্রাথমিক শিক্ষা), নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

শোকজ সূত্রে জানা যায়, সম্প্রতি বাদে চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে জমিদাতা সদস্য হিসেবে মনোনয়নের ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে মো. জালাল উদ্দিন নামে এক ব্যক্তি অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিস থেকে প্রধান শিক্ষককে মৌখিকভাবে ব্যাখ্যা দিতে এবং জমিদাতা সদস্যের প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়। তবে তিনি এ বিষয়ে সন্তোষজনক জবাব বা সংশ্লিষ্ট কোনো প্রমাণপত্র দাখিল করেননি। পরে তাকে লিখিতভাবে শোকজ করা হয়।

নিয়ামতপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এডওয়ার্ড বিনোদ সরেন বলেন, “প্রধান শিক্ষককে মৌখিকভাবে জমিদাতা সদস্যের প্রমাণক কাগজপত্র জমা দিতে বলা হয়েছিল। তিনি অন্যান্য কাগজপত্র জমা দিলেও এ-সংক্রান্ত প্রয়োজনীয় প্রমাণপত্র দেননি। তাই লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহিদুর রহমান বলেন, “দাতা সদস্য নিয়ে কিছুটা ভুল হয়েছিল। শোকজের জবাবে আমি বিষয়টি স্বীকার করেছি। বর্তমানে অ্যাডহক কমিটির মাধ্যমে বিদ্যালয় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।”

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা