বাগেরহাটে পুত্রবধূ, তার পিতা-মাতা, ভাই ও স্থানীয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে অন্যায় অত্যাচার, মানসিক নির্যাতন এবং বসতভিটা দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় নারী।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার নোনাডাঙ্গা গ্রামের জাহেদা বেগম।
লিখিত বক্তব্যে জাহেদা বেগম জানান, তার একমাত্র পুত্র সহিদুল ইসলামের সাথে একই এলাকার ছত্তার মল্লিকের মেয়ে অছিফা আক্তার (সুমী)-র বিবাহ হয়। বিবাহের পর থেকেই পুত্রবধূ অছিফা আক্তার তার এবং তার পঙ্গু স্বামী নূরমোহাম্মদ ফকিরের সাথে চরম দুর্ব্যবহার করে আসছেন। একপর্যায়ে পুত্রবধূ ও তার পিতা-মাতা এবং ভাইদের প্ররোচনায় পরিবারের প্রবীণ ও অসুস্থ সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়।
অভিযোগে জাহেদা বেগম আরও বলেন, "আমার বাড়ির সীমানা এবং পুত্রবধূর পিতা ছত্তার মল্লিকের বাড়ির সীমানা এক হওয়ায় তারা আমাদের ভিটা-মাটি জবরদখল করার অপচেষ্টা চালাচ্ছে। পুত্রবধূ ও তার পরিবারের পক্ষ থেকে আমাদের প্রাণনাশের এবং জমি দখলের হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে আমি ও আমার পঙ্গু স্বামী চরম জীবন সংশয়ে দিন কাটাচ্ছি।"
তিনি আরও উল্লেখ করেন যে, আসামিরা তার ছেলেকে জিম্মি করে তাদের জমি ও বসতবাড়ি আত্মসাৎ করার নীল নকশা তৈরি করেছে। এলাকার বাসিন্দারাও এসব অন্যায়-অত্যাচারের বিষয়ে অবগত রয়েছেন বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে জাহেদা বেগম এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন