বিপ্লবী বার্তা

মূল পাতা

স্বাস্থ্য

উন্নত চিকিৎসা সেবার নতুন দিগন্ত

উদ্বোধন হলো বাগেরহাট ইসলামী হাসপাতাল

উদ্বোধন হলো বাগেরহাট ইসলামী হাসপাতাল

বাগেরহাটবাসীর জন্য উন্নত, আধুনিক মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাট ইসলামী হাসপাতাল-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বাগেরহাটের সোনাতলা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাসপাতালটির উদ্বোধন করেন বাগেরহাট- আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ২৫০ শয্যা  হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ নাসির আহম্মেদ মালেক, প্রফেসর মোল্লা লিয়াকত আলী, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাফিজুর রহমান মল্লিক, প্রফেসর মো. লোকমান হাকিম, হাফেজ মাওলানা মো. রুহুল আমিন, ডা. এস. এম. লুৎফুল কবির এবং এস. এম. আরাফাত হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট ইসলামী হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক মুজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত বলেন, বাগেরহাটবাসীর জন্য আধুনিক উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলার মানুষকে চিকিৎসার জন্য অন্য জেলায় ছুটে যাওয়ার প্রবণতা কমবে এবং স্থানীয়ভাবে উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দ নাসির আহম্মেদ মালেক বলেন, এই হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে বাগেরহাটের মানুষের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হয়েছে। আমার প্রত্যাশা, ধনী-গরিব নির্বিশেষে সবাই এখানে আন্তরিকতা মানবিকতার সঙ্গে চিকিৎসাসেবা পাবেন। দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাটের মানুষকে খুলনাসহ বিভিন্ন স্থানে যেতে হয়েছে। হাসপাতালটি যদি সেবার মান বজায় রেখে মানুষের পাশে দাঁড়ায়, তবে জেলার সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন।

বক্তারা আশা প্রকাশ করেন, বাগেরহাট ইসলামী হাসপাতাল আধুনিক চিকিৎসা প্রযুক্তি, দক্ষ চিকিৎসক এবং মানসম্মত সেবার মাধ্যমে জেলার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাসপাতালের সার্বিক সফলতা এবং দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

হাসপাতাল ইসলামী হাসপাতাল

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

উদ্বোধন হলো বাগেরহাট ইসলামী হাসপাতাল

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা