বিপ্লবী বার্তা

মূল পাতা

বিনোদন

ভিনদেশি থ্রিলার সিনেমায় সালমান খান, ভক্তদের মাঝে উচ্ছ্বাস

সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউডের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখলেন সুলতান খ্যাত সুপারস্টার সালমান খান। আরব-ভিত্তিক বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘সেভেন ডগস’ এ একটি বিশেষ ক্যামিও (অতিথি) চরিত্রে দেখা যাবে এই মেগাস্টারকে। সম্প্রতি মিশরে সিনেমাটির জমকালো প্রিমিয়ার অনুষ্ঠিত হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে ভাইজান ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে।

নতুন এই চলচ্চিত্রে সালমান খানের অ্যাকশন অবতারের ঝলক এবং ছবির অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। মিশরের প্রিমিয়ার অনুষ্ঠানস্থলের বেশ কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল। সেখানে মূল চরিত্রদের পাশাপাশি অনুষ্ঠানস্থল জুড়ে থাকা সালমান খানের একটি বিশাল পোস্টার সবার নজর কাড়ে। প্রিমিয়ারে উপস্থিত দেশি-বিদেশি অতিথিদের সেই পোস্টারের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতেও দেখা যায়। কাজের ব্যস্ততার কারণে সালমান নিজে প্রিমিয়ারে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও অনুষ্ঠান জুড়ে তার জনপ্রিয়তার আবহ ছিল স্পষ্ট।

বিশেষ করে সিনেমাটির একটি দৃশ্য এখন নেট দুনিয়ায় রীতিমতো ট্রেন্ডিং। যেখানে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় প্রধান অভিনেতা করিম আব্দেল আজিজ ও আহমেদ ইজের সঙ্গে সালমান খানকে চমৎকার ইংরেজি সংলাপে অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। এই ছোট ক্লিপিংটি ভাইরালের পর থেকে অনুরাগীদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। ভক্তরা বলছেন, ভিনদেশি চলচ্চিত্রে সালমানের এই অন্তর্ভুক্তি ভারতীয় সিনেমার জন্য এক বড় গৌরব।

‘সেভেন ডগস’ সিনেমাটিতে শুধু সালমান খানই নন, বিশ্ব চলচ্চিত্রের আরও বেশ কয়েকজন নামী তারকা স্ক্রিন শেয়ার করেছেন। সিনেমাটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা 

আরব ও আন্তর্জাতিক মহলের যৌথ প্রযোজনায় নির্মিত এই অ্যাকশন থ্রিলারটি বিশ্বজুড়ে বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে বলে আশা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

সালমান খান বলিউড সেভেন ডগস

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ২৪ মে ২০২৬

ভিনদেশি থ্রিলার সিনেমায় সালমান খান, ভক্তদের মাঝে উচ্ছ্বাস

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা