গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফ-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এবারের কর্মসূচির আওতায় উপজেলার মোচনা ইউনিয়নের কঠুরিকান্দা বটতলা হতে ডুমুরিয়া বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার দুই পাশে ৩ হাজার সুপারি গাছের চারা রোপণ করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচি ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন—
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবিরুল ইসলাম।
মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মিজানুর রহমান।
মোচনা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়্যদ উদ্দিন আহম্মেদ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ ও উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান।
গোপলগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মুকসুদপুর জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো: তুষার আহম্মেদ।
মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু।
মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম।
নওহাটা এ আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত আলী এবং মোচনা ইউনিয়ন পরিষদের সদস্য মাহফুজুর রহমান মাহফুজ প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান নওহাটা এ আর এম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। জেলা প্রশাসক শিক্ষার্থীদের নিয়মিত ও মনোযোগের সঙ্গে পড়াশোনা করার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রেখে এবং কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে ভবিষ্যতে দেশের একজন যোগ্য ও আদর্শ সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন