ভারতের জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালক ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার সংসারে ভাঙনের সুর বাজছে গত কয়েকদিন ধরে বিনোদন দুনিয়ায় এমন একটি গুঞ্জন চাউর হয়েছে। অশান্তির জেরে হর্ষ আলাদা বাড়ি ভাড়া নিয়ে থাকছেন বলেও খবর রটে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন স্বয়ং ভারতী সিং। বিচ্ছেদের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে তিনি ভক্তদের আশ্বস্ত করেছেন।
বাস্তব জীবন থেকে শুরু করে রূপালি পর্দা সবখানেই ভারতী ও হর্ষের জুটি দারুণ জনপ্রিয়। একসঙ্গে একাধিক রিয়্যালিটি শো সঞ্চালনা করে দর্শকদের মন জয় করেছেন তাঁরা। হর্ষও বিভিন্ন সময়ে ভারতীর প্রতি তাঁর গভীর ভালোবাসার কথা প্রকাশ্যে প্রকাশ করেছেন।
তবে সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার একটি টক-শোতে এসে হর্ষ জানান, তিনি স্ত্রী ও দুই সন্তানকে ছেড়ে অন্যত্র একটি বাড়ি ভাড়া নিয়েছেন। হর্ষের এমন মন্তব্যের পর থেকেই এই তারকা দম্পতির ডিভোর্স নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে।
টক-শোতে বাড়ি ভাড়া নেওয়ার কারণও স্পষ্ট করেন হর্ষ। তিনি জানান, ঘরে সবসময় বাচ্চাদের চিৎকার-চেঁচামেচি ও শোরগোল লেগেই থাকে।
মূলত সেই শোরগোল থেকে বাঁচতেই এবং কিছুটা শান্তিতে সময় কাটাতেই তিনি আলাদা বাড়ি ভাড়া নিয়েছেন। হর্ষের এমন যুক্তিতে সঞ্চালক নেহা ধুপিয়া আপত্তি জানালেও, নেহার স্বামী অভিনেতা অঙ্গদ বেদি অবশ্য হর্ষের পক্ষই নিয়েছেন।
বিচ্ছেদের খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়ে ভারতী সিং বলেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমাদের কোনো বিচ্ছেদ হচ্ছে না। আমাদের মৃত্যু যেদিন হবে, সেদিনই কেবল আমরা আলাদা হব।
ভারতী সিংয়ের এই স্পষ্ট বার্তার পর তাঁদের ভক্তদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। বিনোদন অঙ্গনের এই জনপ্রিয় জুটির সম্পর্কের গভীরতা যে কোনো গুজবেই ম্লান হওয়ার নয়, এই বক্তব্যের মাধ্যমে তাঁরা আবারও তা প্রমাণ করলেন।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন