যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুরে মিম (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তার বাড়ির পাশে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন একটি বাঁশ বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
নিহত মিম কীর্তিপুর মোড়ের মশিয়ার রহমান ওরফে মশির ছেলে।
ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, গতকাল বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয় মিম। এরপর আজ ভোরে বাড়ির অদূরে বেনাপোল মহাসড়কের পাশের একটি বাঁশবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। এরপর তারা ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
ওসি আরো বলেন, 'নিহতের মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর আঘাতের দাগ রয়েছে। হত্যাকাণ্ডের ধরন দেখে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে। ঘটনার রহস্য উদঘাটনে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।'

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন