বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কৃষকদের ঠকানোর অভিযোগে দুর্গাপুরে ধান ব্যবসায়ীদের জরিমানা

কৃষকদের ঠকানোর অভিযোগে ধান ব্যবসায়ীদের জরিমানা। ছবি: বিপ্লবী বার্তা

নেত্রকোনার দুর্গাপুরে কৃষকদের কাছ থেকে ৪২ কেজি ধান নিয়ে ৪০ কেজির দাম দেওয়ার অভিযোগে চার ধান ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ মে) দুপুরে পৌরশহরের ধানমহাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকদের কাছ থেকে ৪২ কেজি ধান নেওয়া হলেও তাদের ৪০ কেজির মূল্য পরিশোধ করা হচ্ছিল। এতে কৃষকেরা ন্যায্য মূল্য ও পরিমাণ থেকে বঞ্চিত হয়ে আর্থিক ক্ষতির শিকার হচ্ছিলেন।

এ অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে ধান ব্যবসায়ী শ্রীদাম প্রসাদ, ঝুটন সাহা, দেবল দে ও প্রবীর সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযান চলাকালে অনেক ব্যবসায়ী ধান কেনাবেচা সাময়িকভাবে বন্ধ করে দেন। এতে বাজারে ধান নিয়ে আসা কৃষকেরা বিপাকে পড়েন।

স্থানীয় কৃষক রহিত মিয়া বলেন, “ধান বাজারে আনতে ৪০ টাকা মণপ্রতি ভাড়া দিতে হয়। এখন ধান ফেরত নিয়ে গেলেও আবার খরচ হবে। আমরা ৪২ কেজি ধান দিয়েও ৪০ কেজির দাম পাই, এতে আমাদের লোকসান হচ্ছে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, “অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হবে, যেন কৃষকেরা ন্যায্য মূল্য পান। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

জরিমানা অভিযোগ কৃষক ধান ব্যবসায়ী

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কৃষকদের ঠকানোর অভিযোগে দুর্গাপুরে ধান ব্যবসায়ীদের জরিমানা

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

নেত্রকোনার দুর্গাপুরে কৃষকদের কাছ থেকে ৪২ কেজি ধান নিয়ে ৪০ কেজির দাম দেওয়ার অভিযোগে চার ধান ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ মে) দুপুরে পৌরশহরের ধানমহাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকদের কাছ থেকে ৪২ কেজি ধান নেওয়া হলেও তাদের ৪০ কেজির মূল্য পরিশোধ করা হচ্ছিল। এতে কৃষকেরা ন্যায্য মূল্য ও পরিমাণ থেকে বঞ্চিত হয়ে আর্থিক ক্ষতির শিকার হচ্ছিলেন।

এ অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে ধান ব্যবসায়ী শ্রীদাম প্রসাদ, ঝুটন সাহা, দেবল দে ও প্রবীর সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযান চলাকালে অনেক ব্যবসায়ী ধান কেনাবেচা সাময়িকভাবে বন্ধ করে দেন। এতে বাজারে ধান নিয়ে আসা কৃষকেরা বিপাকে পড়েন।

স্থানীয় কৃষক রহিত মিয়া বলেন, “ধান বাজারে আনতে ৪০ টাকা মণপ্রতি ভাড়া দিতে হয়। এখন ধান ফেরত নিয়ে গেলেও আবার খরচ হবে। আমরা ৪২ কেজি ধান দিয়েও ৪০ কেজির দাম পাই, এতে আমাদের লোকসান হচ্ছে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, “অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হবে, যেন কৃষকেরা ন্যায্য মূল্য পান। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা