সকালের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। পাকিস্তানি পেসারদের দারুণ মুভমেন্টে দ্রুতই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। তবে সেই ধাক্কা সামলে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে টেনে তুলেছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।
শুক্রবার(৮ মে) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম সেশনে ২ উইকেটে ১০১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৭০ রান যোগ করেছেন শান্ত ও মুমিনুল।
লাঞ্চ বিরতিতে মুমিনুল ৩১ এবং শান্ত ৩৯ রানে অপরাজিত ছিলেন। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ।
পাকিস্তানের দুই পেসার শাহীন আফ্রিদি ও মোহাম্মদ আব্বাস বল হাতে দারুণ নিয়ন্ত্রণ দেখান। গতি নয়, সুইং ও মুভমেন্ট দিয়েই বাংলাদেশের ওপেনারদের ভোগাতে থাকেন তারা।
প্রথম ধাক্কা আসে জাকির হাসান জয়ের বিদায়ে। ব্যক্তিগত ৪ রানে জীবন পেলেও সেটি কাজে লাগাতে পারেননি তিনি। পরে শাহীন আফ্রিদির বলেই উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৮ রানে। এরপর হাসান আলির বলে স্লিপে ক্যাচ দেন সাদমান ইসলাম। ৩০ বলে ১৩ রান করে ফেরেন এই ওপেনার। মাত্র ৩১ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
তবে এরপর শান্ত ও মুমিনুল ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করে দলকে স্বস্তি এনে দেন। তাদের দৃঢ় জুটিতে প্রথম সেশন শেষে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন