বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী

জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী। ছবি: বিপ্লবী বার্তা

"পুষ্টি বৈষম্যের দিন শেষ, স্বনির্ভর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সভাপতি মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং কমিটির সদস্য সচিব ডা. রায়হান ইসলাম শোভন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মানস ভট্টাচার্য এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিস্মদেব মন্ডল। বীর মুক্তিযোদ্ধা দিনেশ চন্দ্র মন্ডল। ডা. সোহরাব হোসেন এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও সভাপতি পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতার বিষয়গুলো ছিল নিম্নরূপ:

তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের এবং নবম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, "একটি সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টির গুরুত্ব অপরিসীম। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে যাতে আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে পারি।"

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত এবং শিক্ষামূলক।

শিক্ষা পুষ্টি শিক্ষার্থী পুরস্কার বিতরণ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

"পুষ্টি বৈষম্যের দিন শেষ, স্বনির্ভর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সভাপতি মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং কমিটির সদস্য সচিব ডা. রায়হান ইসলাম শোভন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মানস ভট্টাচার্য এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিস্মদেব মন্ডল। বীর মুক্তিযোদ্ধা দিনেশ চন্দ্র মন্ডল। ডা. সোহরাব হোসেন এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও সভাপতি পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতার বিষয়গুলো ছিল নিম্নরূপ:

তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের এবং নবম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, "একটি সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টির গুরুত্ব অপরিসীম। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে যাতে আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে পারি।"

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত এবং শিক্ষামূলক।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা