বিপ্লবী বার্তা

মূল পাতা

বিনোদন

মাটির মায়ায় জয়া, গ্ল্যামার ছাপিয়ে এক অন্য রূপের গল্প

জয়া আহসান। ছবি: সংগৃহীত

রূপালি পর্দার আভিজাত্য আর গ্ল্যামারে ঘেরা জয়া আহসানকে দর্শক চিরকাল দেখে এসেছেন ভিন্ন ভিন্ন চরিত্রে। কিন্তু পর্দার বাইরেও যে তাঁর একটি নিজস্ব পৃথিবী আছে, যেখানে তিনি ভীষণ সাধারণ ও প্রকৃতিপ্রেমী তার এক অনন্য ঝলক দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। এবার কোদাল হাতে মাটির সাথে সখ্যতা গড়তে দেখা গেছে এই দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীকে।

অভিনয়ের ব্যস্ততার ফাঁকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়া শেয়ার করেছেন একটি ভিডিও। সেখানে দেখা যায়, নিজের ছোট বাগানটিই হয়ে উঠেছে তাঁর পরম প্রশান্তির ঠিকানা। ভিডিওতে জয়াকে দেখা গেছে কখনো পরম মমতায় কোদাল দিয়ে মাটি আলগা করছেন, আবার কখনো বৃষ্টির ধারায় ভিজে বাগান থেকে নিজের হাতে শাক তুলছেন। পরিশ্রমী এই রূপ দেখে ভক্তরা যেন নতুন করে চিনছেন তাঁদের প্রিয় তারকাকে।

ভিডিওর ক্যাপশনে জয়া তুলে ধরেছেন প্রকৃতির প্রতি তাঁর গভীর অনুরাগের কথা। তিনি লিখেছেন, ‘মাটির কী অদ্ভুত শক্তি! আমাদের প্রতিটা খাবার, ফুলের প্রতিটা রং, প্রকৃতির এই অপার সুন্দরতা, আমাদের খাবারের স্বাদের সেই অনুভূতিগুলো সবই এই মাটি থেকে আসে।’

মাটিকে সব প্রাণের উৎস উল্লেখ করে তিনি আরও যোগ করেন, ‘মাটির নিচেই লুকিয়ে আছে জীবনের সব নীরব রহস্য। কতটা বিস্ময়কর, তাই না?’

জয়া আহসানের এই সাধারণ জীবনযাপন আর মাটির প্রতি এমন সম্মানবোধ নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, জয়া কেবল একজন শক্তিশালী অভিনেত্রীই নন, বরং শেকড়কে সম্মান করা এক মানুষ। মাটির সান্নিধ্যে তাঁর এই ‘মাটি ও মানুষ’ হওয়ার চেষ্টা অনুপ্রেরণা জোগাচ্ছে তাঁর অগণিত ভক্তকে।

গ্ল্যামার আর আলোর ঝলকানি থেকে দূরে জয়ার এই নীরব প্রকৃতির পাঠ মনে করিয়ে দিচ্ছে যে, জীবনের গূঢ় রহস্য আসলে আমাদের চারপাশেই ছড়িয়ে আছে, যার জন্য প্রয়োজন শুধু একটু মমতা আর ধৈর্য।

জয়া আহসান অভিনেত্রী মাটি মানুষ বিনোদন

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

মাটির মায়ায় জয়া, গ্ল্যামার ছাপিয়ে এক অন্য রূপের গল্প

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

রূপালি পর্দার আভিজাত্য আর গ্ল্যামারে ঘেরা জয়া আহসানকে দর্শক চিরকাল দেখে এসেছেন ভিন্ন ভিন্ন চরিত্রে। কিন্তু পর্দার বাইরেও যে তাঁর একটি নিজস্ব পৃথিবী আছে, যেখানে তিনি ভীষণ সাধারণ ও প্রকৃতিপ্রেমী তার এক অনন্য ঝলক দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। এবার কোদাল হাতে মাটির সাথে সখ্যতা গড়তে দেখা গেছে এই দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীকে।

অভিনয়ের ব্যস্ততার ফাঁকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়া শেয়ার করেছেন একটি ভিডিও। সেখানে দেখা যায়, নিজের ছোট বাগানটিই হয়ে উঠেছে তাঁর পরম প্রশান্তির ঠিকানা। ভিডিওতে জয়াকে দেখা গেছে কখনো পরম মমতায় কোদাল দিয়ে মাটি আলগা করছেন, আবার কখনো বৃষ্টির ধারায় ভিজে বাগান থেকে নিজের হাতে শাক তুলছেন। পরিশ্রমী এই রূপ দেখে ভক্তরা যেন নতুন করে চিনছেন তাঁদের প্রিয় তারকাকে।

ভিডিওর ক্যাপশনে জয়া তুলে ধরেছেন প্রকৃতির প্রতি তাঁর গভীর অনুরাগের কথা। তিনি লিখেছেন, ‘মাটির কী অদ্ভুত শক্তি! আমাদের প্রতিটা খাবার, ফুলের প্রতিটা রং, প্রকৃতির এই অপার সুন্দরতা, আমাদের খাবারের স্বাদের সেই অনুভূতিগুলো সবই এই মাটি থেকে আসে।’

মাটিকে সব প্রাণের উৎস উল্লেখ করে তিনি আরও যোগ করেন, ‘মাটির নিচেই লুকিয়ে আছে জীবনের সব নীরব রহস্য। কতটা বিস্ময়কর, তাই না?’

জয়া আহসানের এই সাধারণ জীবনযাপন আর মাটির প্রতি এমন সম্মানবোধ নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, জয়া কেবল একজন শক্তিশালী অভিনেত্রীই নন, বরং শেকড়কে সম্মান করা এক মানুষ। মাটির সান্নিধ্যে তাঁর এই ‘মাটি ও মানুষ’ হওয়ার চেষ্টা অনুপ্রেরণা জোগাচ্ছে তাঁর অগণিত ভক্তকে।

গ্ল্যামার আর আলোর ঝলকানি থেকে দূরে জয়ার এই নীরব প্রকৃতির পাঠ মনে করিয়ে দিচ্ছে যে, জীবনের গূঢ় রহস্য আসলে আমাদের চারপাশেই ছড়িয়ে আছে, যার জন্য প্রয়োজন শুধু একটু মমতা আর ধৈর্য।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা