বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নরসিংদীতে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত পথচারী ব্যবসায়ী

নরসিংদীতে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষ। ছবি: বিপ্লবী বার্তা

নরসিংদীতে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় আজিজুর রহমান (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাঘহাটা জামে মসজিদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উজান গোসাগারি গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন ভাঙ্গারি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকার দিক থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি যাত্রীবাহী বাস বাগহাটা মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ ব্রেক করে। এসময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজিজুর রহমানকে চাপা দেয়। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাস ও কাভার্ড ভ্যানের চালকরা পালিয়ে যায়।

খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইটাখোলা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী মঞ্জিলা বেগম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘাতক চালকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ নিহত ব্যবসায়ী বাস-কাভার্ড ভ্যান

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নরসিংদীতে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত পথচারী ব্যবসায়ী

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

নরসিংদীতে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় আজিজুর রহমান (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাঘহাটা জামে মসজিদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উজান গোসাগারি গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন ভাঙ্গারি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকার দিক থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি যাত্রীবাহী বাস বাগহাটা মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ ব্রেক করে। এসময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজিজুর রহমানকে চাপা দেয়। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাস ও কাভার্ড ভ্যানের চালকরা পালিয়ে যায়।

খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইটাখোলা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী মঞ্জিলা বেগম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘাতক চালকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা