বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

মেঘনার জোয়ারে ভেসে এল অজ্ঞাত যুবকের মরদেহ

হাতিয়া থানা। ছবি: সংগ্রহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে এসেছে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার হরণী ইউনিয়নের টাংকির ঘাট এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-ঠিকানা শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে হরণী ইউনিয়নের টাংকির ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে 'বড় ক্ষীরের দিঘী' এলাকায় মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জোয়ারের তোড়ে মরদেহটি কূলে চলে এলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেঘনা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ থাকার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে নলচিরা নৌপুলিশ এবং লক্ষ্মীপুরের রামগতি থানার পুলিশকে অবহিত করেছি।
তিনি আরও জানান, ঘটনাস্থলটি নোয়াখালীর হাতিয়া নাকি লক্ষ্মীপুরের রামগতির সীমানায় পড়ছে, তা নিশ্চিত করার চেষ্টা চলছে। সীমানা চিহ্নিত হওয়ার পর সংশ্লিষ্ট থানার পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ মেঘনা নদী মরদেহ জোয়ার

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

মেঘনার জোয়ারে ভেসে এল অজ্ঞাত যুবকের মরদেহ

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে এসেছে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার হরণী ইউনিয়নের টাংকির ঘাট এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-ঠিকানা শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে হরণী ইউনিয়নের টাংকির ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে 'বড় ক্ষীরের দিঘী' এলাকায় মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জোয়ারের তোড়ে মরদেহটি কূলে চলে এলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেঘনা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ থাকার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে নলচিরা নৌপুলিশ এবং লক্ষ্মীপুরের রামগতি থানার পুলিশকে অবহিত করেছি।
তিনি আরও জানান, ঘটনাস্থলটি নোয়াখালীর হাতিয়া নাকি লক্ষ্মীপুরের রামগতির সীমানায় পড়ছে, তা নিশ্চিত করার চেষ্টা চলছে। সীমানা চিহ্নিত হওয়ার পর সংশ্লিষ্ট থানার পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা