চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ সালাম-বরকত হলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ৫ আগস্টের অভ্যুত্থানের পর জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ সহিষ্ণুতার পরিচয় দিয়ে রাজনীতি করছে। কিন্তু ছাত্রশিবিরের সন্ত্রাসীরা আমাদের সেই সহিষ্ণুতাকে দুর্বলতা মনে করে বর্বরোচিত হামলা চালিয়েছে। অবিলম্বে এসব গুপ্ত ও সন্ত্রাসের রাজনীতি ছাড়ুন, তা না হলে জাবিসহ দেশের প্রতিটি ক্যাম্পাস থেকে ছাত্রশিবিরকে বিতাড়িত করা হবে।
শাখা ছাত্রদলের সদস্য সৈয়দা অনন্যা ফারিয়া তার বক্তব্যে বলেন, আমরা আশা করেছিলাম জুলাই-পরবর্তী সময়ে সবাই স্বৈরাচারের পতন থেকে শিক্ষা নেবে। কিন্তু একটি গোষ্ঠী এখনো তাদের পুরোনো অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। তারা দেশ ও ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।
সমাবেশ থেকে চট্টগ্রাম সিটি কলেজের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ছাত্রদল নেতারা বলেন, ক্যাম্পাসের স্বাভাবিক রাজনৈতিক সহাবস্থান বজায় রাখতে এই হামলার সুষ্ঠু তদন্ত প্রয়োজন। তারা অবিলম্বে এই ন্যক্কারজনক হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন