অস্ট্রিয়ার বরফশীতল পরিবেশে রণবীর কাপুরের সঙ্গে চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন করে মাত্রই দেশে ফিরেছেন আলিয়া ভাট। কিন্তু মুম্বাই ফিরতেই এক ভিন্ন মেজাজে ধরা দিলেন কাপুর পরিবারের পুত্রবধূ। সম্প্রতি মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হওয়ার পর থেকেই আলিয়ার দ্বিতীয়বার মা হওয়া নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের সামনে আলিয়ার পরনে ছিল ঢিলেঢালা সাদা পোশাক। চুলে কিছুটা এলোমেলো ভাব থাকলেও তার ঠোঁটের কোণে ছিল পরিচিত সেই মিষ্টি হাসি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মনে প্রশ্ন তবে কি দীপিকা পাড়ুকোনের পর এবার রণবীর-আলিয়ার ঘরেও আসতে চলেছে নতুন অতিথি?
মজার বিষয় হলো, বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের দ্বিতীয়বার মা হওয়ার খবরটি যখন চর্চায়, ঠিক সেই সময়েই আলিয়াকে হাসপাতালের সামনে দেখা গেল। অনেকেই আলিয়া ও তার পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এই সফরের উদ্দেশ্য নিয়ে রণবীর কাপুর বা আলিয়া ভাট এখনো মুখ খোলেননি।
ব্যক্তিগত জীবনের এই গুঞ্জনের মাঝেও ক্যারিয়ারে বেশ ব্যস্ত সময় পার করছেন আলিয়া। বর্তমানে তিনি সঞ্জয়লীলা বনসালীর বিগ বাজেট প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ নিয়ে ব্যস্ত, যেখানে রণবীরের পাশাপাশি দেখা যাবে ভিকি কৌশলকেও। এছাড়া আগামী ১০ জুলাই বড় পর্দায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন ছবি ‘আলফা’।
কাজের এই ঠাসা সূচির মাঝে আলিয়ার হাসপাতাল সফর কি কেবলই রুটিন চেকআপ, নাকি এর পেছনে বিশেষ কোনো সুখবর লুকিয়ে আছে তা জানতে সময়ের অপেক্ষায় থাকতে হবে ভক্তদের।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন