এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিআরসি)।
নতুন ঘোষণা অনুযায়ী প্রতি কেজি এলপিজির দাম বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৭২৮ টাকা থেকে বেড়ে ১,৯৪০ টাকা হয়েছে—অর্থাৎ এক সিলিন্ডারে ২১২ টাকা বৃদ্ধি পেয়েছে।
রোববার নতুন এই মূল্য ঘোষণা করা হয়, যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে এপ্রিলের শুরুতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১,৩৪১ টাকা থেকে ১,৭২৮ টাকা করা হয়েছিল। ফলে এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় বড় ধরনের মূল্যবৃদ্ধি হলো।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জাহাজভাড়া ও সরবরাহ খরচ বেড়ে যাওয়ায় এ সমন্বয় করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় চাপ পড়ায় দাম বেড়েছে বলেও উল্লেখ করা হয়।
নতুন হিসাবে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৬১ টাকা ৬৬ পয়সা। এই হার অনুযায়ী বিভিন্ন আকারের সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।
অন্যদিকে সরকারি কোম্পানির ১২.৫ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় বেড়েছে।
বিশ্লেষকদের মতে, এলপিজির এ ধারাবাহিক মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি করবে, বিশেষ করে গৃহস্থালি ব্যয় আরও বেড়ে যাবে।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন