নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নের ১০ হাজার ৭শ কৃষকের মাঝে আউস প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি বিভাগের আয়োজনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম এবং নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রমূখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, “বর্তমান সরকার কৃষক ও কৃষির ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে কাজ করে যাচ্ছে। কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য দ্রুতই কৃষি কার্ড বিতরণ শুরু হবে।” সরকারের এসব উন্নয়নমূলক কার্যক্রমে সকলকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে উপস্থিত কৃষকদের হাতে জনপ্রতি ১০ কেজি আউস ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১৫ কেজি এমওপি সার তুলে দেন অতিথিরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আউস চাষে কৃষকদের উৎসাহিত করতেই সরকারের এই বিশেষ প্রণোদনা কর্মসূচি।

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন