বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

দেশে কোনো অনগ্রসর জনগোষ্ঠী থাকবে না: মোস্তাফিজুর রহমান

সুফলভোগী খামারিদের মাঝে ছাগল বিতরণ। ছবি: বিপ্লবী বার্তা

সমাজে বসবাসরত পিছিয়ে পড়া বা অনগ্রসর জনগোষ্ঠী বলে ভবিষ্যতে কিছু থাকবে না বলে মন্তব্য করেছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সুফলভোগী খামারিদের মাঝে ছাগল ও আনুষঙ্গিক উপকরণ বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমপি মোস্তাফিজুর রহমান বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে নানা দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা যদি সকলে মিলে তাঁকে সহযোগিতা করি, তবে ভবিষ্যতে আমাদের সমাজে অনগ্রসর জনগোষ্ঠী বলে কোনো বৈষম্য থাকবে না।”

তিনি সমাজ থেকে মাদক নির্মূলের ওপর গুরুত্বারোপ করে বলেন, “বর্তমানে মাদকের ব্যবহার উদ্বেগজনকভাবে বেড়েছে। তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে আমাদের একযোগে কাজ করতে হবে।” এছাড়া সরকারিভাবে প্রাপ্ত ছাগল ও উপকরণগুলোর সঠিক যত্ন ও ব্যবহার নিশ্চিত করার জন্য তিনি খামারিদের প্রতি আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম এবং নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রমূখ।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় উপজেলার মোট ৮শ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল ও উন্নত মানের উপকরণ বিতরণ করা হবে। এর মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সরকারি উন্নয়ন ছাগল বিতরণ প্রাণিসম্পদ উন্নয়ন

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

দেশে কোনো অনগ্রসর জনগোষ্ঠী থাকবে না: মোস্তাফিজুর রহমান

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

সমাজে বসবাসরত পিছিয়ে পড়া বা অনগ্রসর জনগোষ্ঠী বলে ভবিষ্যতে কিছু থাকবে না বলে মন্তব্য করেছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সুফলভোগী খামারিদের মাঝে ছাগল ও আনুষঙ্গিক উপকরণ বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমপি মোস্তাফিজুর রহমান বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে নানা দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা যদি সকলে মিলে তাঁকে সহযোগিতা করি, তবে ভবিষ্যতে আমাদের সমাজে অনগ্রসর জনগোষ্ঠী বলে কোনো বৈষম্য থাকবে না।”

তিনি সমাজ থেকে মাদক নির্মূলের ওপর গুরুত্বারোপ করে বলেন, “বর্তমানে মাদকের ব্যবহার উদ্বেগজনকভাবে বেড়েছে। তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে আমাদের একযোগে কাজ করতে হবে।” এছাড়া সরকারিভাবে প্রাপ্ত ছাগল ও উপকরণগুলোর সঠিক যত্ন ও ব্যবহার নিশ্চিত করার জন্য তিনি খামারিদের প্রতি আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম এবং নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রমূখ।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় উপজেলার মোট ৮শ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল ও উন্নত মানের উপকরণ বিতরণ করা হবে। এর মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা