বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

তেলের সিরিয়াল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ৩

ছাত্রদল-যুবদল সংঘর্ষে আহত। ছবি: বিপ্লবী বার্তা

যশোরের চৌগাছা উপজেলায় তেলের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে চৌগাছা পৌরসভাস্থ আর এস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেলের সিরিয়াল নিয়ে উপজেলা যুবদলের সদস্য রিয়াদ হোসেন (৩৮) ও উপজেলা ছাত্রদলের সদস্য বাবুর (২৮) মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা দুই পক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে মো. শামীম হোসেন (২৭), কাজল (৩৮) ও টনি (৩৩) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, তেলের সংকট ও ফিলিং স্টেশনগুলোতে সিরিয়াল ব্যবস্থাপনায় শৃঙ্খলার অভাবের কারণে এমন অপ্রীতিকর ঘটনা বারবার ঘটছে। ভবিষ্যতে এ ধরনের সহিংসতা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকি ও তেলের সঠিক বণ্টন নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

ছাত্রদল সংঘর্ষ আহত ডিজেল

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

তেলের সিরিয়াল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ৩

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

যশোরের চৌগাছা উপজেলায় তেলের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে চৌগাছা পৌরসভাস্থ আর এস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেলের সিরিয়াল নিয়ে উপজেলা যুবদলের সদস্য রিয়াদ হোসেন (৩৮) ও উপজেলা ছাত্রদলের সদস্য বাবুর (২৮) মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা দুই পক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে মো. শামীম হোসেন (২৭), কাজল (৩৮) ও টনি (৩৩) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, তেলের সংকট ও ফিলিং স্টেশনগুলোতে সিরিয়াল ব্যবস্থাপনায় শৃঙ্খলার অভাবের কারণে এমন অপ্রীতিকর ঘটনা বারবার ঘটছে। ভবিষ্যতে এ ধরনের সহিংসতা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকি ও তেলের সঠিক বণ্টন নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা