বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

ইরানি হুঁশিয়ারিতে হরমুজ থেকে পিছু হটলো মার্কিন ডেস্ট্রোয়ার, ভিডিও প্রকাশ

হরমুজ থেকে পিছু হটলো মার্কিন ডেস্ট্রোয়ার। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে হরমুজ প্রণালির পূর্ব অংশে তাদের নৌবাহিনীর সতর্কবার্তার পর মার্কিন ডেস্ট্রয়ারগুলোর পিছু হটার দৃশ্য দেখানো হয়েছে বলে দাবি করা হয়েছে। 

রোববার এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে জানায়, হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, নির্দিষ্ট শর্তসাপেক্ষে শুধু বেসামরিক জাহাজগুলোই এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাবে।

অন্যদিকে, মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে এমন দাবি বিভিন্ন গণমাধ্যমে এলেও তা নাকচ করেছে ইরান। এর আগে ইরানের সশস্ত্র বাহিনী সেন্টকম এর এ–সংক্রান্ত বক্তব্যও স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে।

সেন্টকম দাবি করেছিল, মার্কিন জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশ করে সেখানে অভিযান পরিচালনা করেছে।

আইআরজিসি হরমুজ প্রণালি বিবৃতি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ইরানি হুঁশিয়ারিতে হরমুজ থেকে পিছু হটলো মার্কিন ডেস্ট্রোয়ার, ভিডিও প্রকাশ

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে হরমুজ প্রণালির পূর্ব অংশে তাদের নৌবাহিনীর সতর্কবার্তার পর মার্কিন ডেস্ট্রয়ারগুলোর পিছু হটার দৃশ্য দেখানো হয়েছে বলে দাবি করা হয়েছে। 

রোববার এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে জানায়, হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, নির্দিষ্ট শর্তসাপেক্ষে শুধু বেসামরিক জাহাজগুলোই এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাবে।

অন্যদিকে, মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে এমন দাবি বিভিন্ন গণমাধ্যমে এলেও তা নাকচ করেছে ইরান। এর আগে ইরানের সশস্ত্র বাহিনী সেন্টকম এর এ–সংক্রান্ত বক্তব্যও স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে।

সেন্টকম দাবি করেছিল, মার্কিন জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশ করে সেখানে অভিযান পরিচালনা করেছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা