বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

পোপকে ঘিরে ট্রাম্পের ক্ষোভ, বললেন “আমি তার ভক্ত নই”

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

পোপ চতুর্দশ লিওর কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার রাতে ট্র্যুথ সোশ্যালে পোপকে নিয়ে দীর্ঘ সমালোচনামূলক পোস্ট দেন তিনি।

ইরান যুদ্ধ ইস্যুতে পোপের অবস্থানের নিন্দা জানিয়ে ট্রাম্প বলেন, তিনি পররাষ্ট্রনীতিতে ‘ভীষণ খারাপ’। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা এমন কোনো পোপকে পছন্দ করি না, যিনি বলেন, পরমাণু অস্ত্র রাখা ঠিক আছে, তিনি এমন একজন ব্যক্তি, যিনি মনে করেন না যে, পরমাণু অস্ত্র চাইছে এমন কোনো দেশের সঙ্গে আমাদের খেলা-তামাশা করা উচিত যাতে তারা পৃথিবী ধ্বংস করতে পারে।’ 

তিনি আরও বলেন, ‘আমি পোপ লিওর ভক্ত নই।’

প্রথম আমেরিকান পোপ লিও চতুর্দশ সম্প্রতি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরান যুদ্ধ ইস্যুতে আরও সরব হয়েছেন। গত সপ্তাহে তিনি ট্রাম্পের কঠোর বক্তব্য এবং ইরানের জনগণের বিরুদ্ধে হুমকিকে ‘প্রকৃতপক্ষে অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানান।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব মন্তব্য করেন। এর আগে তিনি তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্র্যুথ সোশ্যাল-এ পোপকে নিয়ে দীর্ঘ সমালোচনামূলক পোস্ট দেন।

ট্রাম্প আরও বলেন, 'তিনি এমন কোনো পোপ চান না, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রকাশ্যে সমালোচনা করেন।' 

ডোনাল্ড ট্রাম্প পোপ ক্ষোভ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

পোপকে ঘিরে ট্রাম্পের ক্ষোভ, বললেন “আমি তার ভক্ত নই”

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

পোপ চতুর্দশ লিওর কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার রাতে ট্র্যুথ সোশ্যালে পোপকে নিয়ে দীর্ঘ সমালোচনামূলক পোস্ট দেন তিনি।

ইরান যুদ্ধ ইস্যুতে পোপের অবস্থানের নিন্দা জানিয়ে ট্রাম্প বলেন, তিনি পররাষ্ট্রনীতিতে ‘ভীষণ খারাপ’। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা এমন কোনো পোপকে পছন্দ করি না, যিনি বলেন, পরমাণু অস্ত্র রাখা ঠিক আছে, তিনি এমন একজন ব্যক্তি, যিনি মনে করেন না যে, পরমাণু অস্ত্র চাইছে এমন কোনো দেশের সঙ্গে আমাদের খেলা-তামাশা করা উচিত যাতে তারা পৃথিবী ধ্বংস করতে পারে।’ 

তিনি আরও বলেন, ‘আমি পোপ লিওর ভক্ত নই।’

প্রথম আমেরিকান পোপ লিও চতুর্দশ সম্প্রতি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরান যুদ্ধ ইস্যুতে আরও সরব হয়েছেন। গত সপ্তাহে তিনি ট্রাম্পের কঠোর বক্তব্য এবং ইরানের জনগণের বিরুদ্ধে হুমকিকে ‘প্রকৃতপক্ষে অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানান।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব মন্তব্য করেন। এর আগে তিনি তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্র্যুথ সোশ্যাল-এ পোপকে নিয়ে দীর্ঘ সমালোচনামূলক পোস্ট দেন।

ট্রাম্প আরও বলেন, 'তিনি এমন কোনো পোপ চান না, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রকাশ্যে সমালোচনা করেন।' 

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা