পাকিস্তানে সাম্প্রতিক আলোচনায় যুদ্ধের স্থায়ী সমাধান না আসায় ফের ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বেনামি মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য বিমান হামলার পাশাপাশি আরও কঠোর পদক্ষেপও বিবেচনায় রয়েছে মার্কিন প্রশাসনের।
এর মধ্যে অন্যতম হলো হরমুজ প্রণালীতে নৌ অবরোধ, যা গত রোববারই ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এমন পদক্ষেপের আন্তর্জাতিক প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হোয়াইট হাউস জানিয়েছে, সব ধরনের বিকল্পই এখনো খোলা রয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ইরানের ‘চাঁদাবাজি’ বন্ধ করতেই এই অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় অন্য পদক্ষেপও নেওয়া হতে পারে।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ নিয়ে যে কোনো তথ্য, যা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা মূলত অনুমাননির্ভর।

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন