বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

নিজেকে আল-আকসার ‘মাস্টার’ দাবি ইসরায়েলি মন্ত্রীর

ইতামার বেন গিভির। ছবি: সংগৃহীত

ইতামার বেন গিভির নিজেকে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদের ‘মাস্টার’ হিসেবে অভিহিত করেছেন। রোববার (১২ এপ্রিল) তিনি আল-আকসা প্রাঙ্গণ পরিদর্শনে যান, যাকে ইসরায়েল ‘টেম্পল মাউন্ট’ হিসেবে উল্লেখ করে।

এ সময় তিনি ইহুদিদের প্রবেশ আরও বাড়ানোর আহ্বান জানিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ অব্যাহত রাখার কথাও জানান।

বিদ্যমান চুক্তি অনুযায়ী, আল-আকসা প্রাঙ্গণে ইহুদিরা প্রবেশ করতে পারলেও সেখানে প্রার্থনা করার অনুমতি নেই। তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি মন্ত্রীদের এই নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

আল-আকসায় অবস্থানকালে বেন গিভির বলেন, “আজ মনে হচ্ছে, আমি এই স্থানের নিয়ন্ত্রণে আছি। আমরা আরও এগোব, আরও পদক্ষেপ নেব।”

তিনি দাবি করেন, অতীতের তুলনায় বর্তমানে আল-আকসার পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। তার ভাষ্য অনুযায়ী, আগে সেখানে ইহুদিদের উপস্থিতি সীমিত থাকলেও এখন তারা প্রার্থনা করতে পারছেন।

তার এই বক্তব্য ও আচরণের নিন্দা জানিয়েছে জর্ডান। দেশটির তত্ত্বাবধানে থাকা ওয়াকফ বোর্ডই বর্তমানে আল-আকসা প্রাঙ্গণের দেখভালের দায়িত্বে রয়েছে।

ইসরায়েল নেতানিয়াহু আল আকসা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ১২ এপ্রিল ২০২৬

নিজেকে আল-আকসার ‘মাস্টার’ দাবি ইসরায়েলি মন্ত্রীর

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

ইতামার বেন গিভির নিজেকে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদের ‘মাস্টার’ হিসেবে অভিহিত করেছেন। রোববার (১২ এপ্রিল) তিনি আল-আকসা প্রাঙ্গণ পরিদর্শনে যান, যাকে ইসরায়েল ‘টেম্পল মাউন্ট’ হিসেবে উল্লেখ করে।

এ সময় তিনি ইহুদিদের প্রবেশ আরও বাড়ানোর আহ্বান জানিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ অব্যাহত রাখার কথাও জানান।

বিদ্যমান চুক্তি অনুযায়ী, আল-আকসা প্রাঙ্গণে ইহুদিরা প্রবেশ করতে পারলেও সেখানে প্রার্থনা করার অনুমতি নেই। তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি মন্ত্রীদের এই নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

আল-আকসায় অবস্থানকালে বেন গিভির বলেন, “আজ মনে হচ্ছে, আমি এই স্থানের নিয়ন্ত্রণে আছি। আমরা আরও এগোব, আরও পদক্ষেপ নেব।”

তিনি দাবি করেন, অতীতের তুলনায় বর্তমানে আল-আকসার পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। তার ভাষ্য অনুযায়ী, আগে সেখানে ইহুদিদের উপস্থিতি সীমিত থাকলেও এখন তারা প্রার্থনা করতে পারছেন।

তার এই বক্তব্য ও আচরণের নিন্দা জানিয়েছে জর্ডান। দেশটির তত্ত্বাবধানে থাকা ওয়াকফ বোর্ডই বর্তমানে আল-আকসা প্রাঙ্গণের দেখভালের দায়িত্বে রয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা