সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে যৌথবাহিনী। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার নরহরকাটি গ্রামে চেয়ারম্যানের নিজ বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি চালায়। এসময় ৬টি ড্রামভর্তি প্রায় ১২০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। অবৈধভাবে এই পরিমাণ জ্বালানি তেল মজুত রাখার অপরাধে ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানানো হয়, দেশজুড়ে চলমান জ্বালানি সংকটের সুযোগ নিয়ে কেউ যেন অবৈধ মজুতদারি বা কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এই তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে একজন জনপ্রতিনিধির বাড়ি থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন