আসন্ন ফুটবল বিশ্বকাপে ব্রাজিল ফুটবল টিমের অন্যতম ফেভারিট হিসেবে আলোচনায় রয়েছে নেইমার জুনিয়রের নাম। আগামী ১৮ মে কোচ কার্লো আনচেলোত্তি ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন। সেখানে এই তারকা ফরোয়ার্ড থাকবেন কি না তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে জল্পনা।
মাঠের পারফরম্যান্স, শারীরিক ফিটনেস, সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য এবং বাজির বাজার সব মিলিয়ে নেইমারের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র বরাতে জানা যায়, পূর্বাভাসভিত্তিক প্ল্যাটফর্ম ‘পলিমার্কেট’-এ তার অংশগ্রহণের সম্ভাবনা এক সময় ৩৭ শতাংশ দেখানো হলেও পরে তা বেড়ে ৫৭ শতাংশে পৌঁছায়।
অন্যদিকে, কোচ কার্লো আনচেলোত্তি সাম্প্রতিক মন্তব্যে জানিয়েছেন, নেইমারের পারফরম্যান্স উন্নতির পথে রয়েছে এবং আগামী দুই মাসে আরও উন্নতির সুযোগ আছে।
স্কোয়াড ঘোষণার আগে নেইমারের হাতে প্রায় ১১টি ম্যাচ রয়েছে, যেখানে ভালো পারফরম্যান্স দেখিয়ে দলে জায়গা নিশ্চিত করতে হবে। দীর্ঘদিনের ইনজুরি সমস্যা ও ফিটনেস সংকটও তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে আছে।
সম্প্রতি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ শেষে রেফারিকে নিয়ে করা মন্তব্যে বিতর্কে জড়ান নেইমার। তার ওই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং লিঙ্গবিষয়ক বিতর্কও তৈরি হয়। পরে তিনি নিজের ইউটিউব চ্যানেলে বিষয়টি ব্যাখ্যা করেন।
ক্লাব সান্তস এফসি এর হয়ে তিনি বর্তমানে ফিটনেস পুনরুদ্ধারে কাজ করছেন। চিকিৎসা ও বিশেষ অনুশীলনের মাধ্যমে গতি ও সহনশীলতা বাড়ানোর চেষ্টা চলছে। সর্বশেষ ম্যাচে তিনি পুরো ৯০ মিনিট খেললেও এখনো পুরোপুরি শতভাগ ফিট নন বলে জানা গেছে।
সবমিলিয়ে, ফিটনেস, পারফরম্যান্স এবং মাঠের বাইরের বিতর্ক সবকিছু মিলিয়ে নেইমারের বিশ্বকাপে থাকা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন