লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর কানায় ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ এ তথ্য জানিয়েছে। হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সিভিল ডিফেন্স দলগুলো আহতদের উদ্ধার করে পাশের শহর টায়ার এর হাসপাতালে পাঠাচ্ছে। এদিকে টায়ারের বিভিন্ন এলাকাতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে মারাকা এলাকায় অন্তত তিনজন আহত হয়েছেন।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার ইসরায়েলি হামলার শিকার হয়েছে কানা শহর। বিশেষ করে কানা হত্যাকাণ্ড ১৯৯৬ এবং ২০০৬ সালের বিমান হামলায় সেখানে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটে।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন