বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

জামালপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

শিশু ধর্ষণের ঘটনায় মামলা। ছবি: সংগৃহীত

জামালপুরে আখ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। 

শনিবার (১১ এপ্রিল) বিকেলে এ ঘটনায় শিশুটির বাবা শাহজাহান মিয়া বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের হায়াৎপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি নূরানী মাদ্রাসার প্লে-শ্রেণির ছাত্রী। 

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের হায়াৎপুর গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ছেলে অনিক (১৬) শিশুটিকে আখ খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়। পরে তাকে একটি প্লোট্রি ফার্মে নিয়ে গিয়ে হাত বেঁধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন। শিশুটির চিৎকারে অনিক তার হাত খুলে বাড়িতে নিয়ে আসার পথে তার মায়ের সাথে দেখা হয়। অনিক শিশুটির মাকে বলে খেলতে গিয়ে ব্যথা পেয়েছে। পরে অবস্থান অবনতি হলে রক্তাক্ত অবস্থায় রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, "আমাদের মূল্যবোধের অবক্ষয় সামাজিক যোগাযোগের মাধ্যমের অপব্যবহারের  কারণে আজকে ধর্ষন বৃদ্ধি পাচ্ছে। এই দর্ষনের ঘটনায় সবোর্চ্চ শাস্তি হোক।"

জামালপুরের অতিরিক্তি পুলিশ সুপার মোঃ ইয়াহিয়া আল মামুন বলেন,  "শিশু ধর্ষনের ঘটনার অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে মামলা নেয়া হয়েছে। ভিকটিমের প্রয়োজনীয় মেডিকেল সর্ম্পন্ন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতকে গ্রেফতার করতে সাদা পোষাকসহ বেশ কয়েকটি টিম কাজ করছে।"

অভিযোগ ধর্ষণ মামলা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ১২ এপ্রিল ২০২৬

জামালপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা