বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

আলোচনার আগেই ইরানের যে শর্ত মেনে নিলো যুক্তরাষ্ট্র

আলোচনার আগেই ইরানের যে শর্ত মেনে নিলো যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে আসন্ন আলোচনার আগে বিভিন্ন দেশে জব্দ থাকা তেহরানের সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১১ এপ্রিল) ইরানের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানান।

তিনি বলেন, এই সিদ্ধান্তকে আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রের ‘সদিচ্ছার পরীক্ষা’ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি আলোচনার প্রতি ওয়াশিংটনের গুরুত্বের ইঙ্গিত বহন করে।

ইরানি ওই কর্মকর্তা আরও জানান, জব্দকৃত সম্পদ ছাড়ার বিষয়টি সরাসরি হরমুজ প্রণালী এর জাহাজ চলাচলের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ, ইরান যদি সেখানে নির্বিঘ্ন নৌ চলাচল নিশ্চিত করে, তবে যুক্তরাষ্ট্র তাদের আটকে রাখা সম্পদ মুক্ত করবে।

এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইসলামাবাদে আলোচনা শুরু হবে না যতক্ষণ না লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ হয় এবং ইরানের জব্দ সম্পদ মুক্ত করা হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর টানা প্রায় ৪০ দিন সংঘাত চলে। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও তা এখনো নাজুক অবস্থায় রয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে আবারও ইরানে সামরিক অভিযান শুরু হতে পারে। তিনি জানান, সে জন্য জাহাজগুলোকে ইতোমধ্যে অস্ত্রে সজ্জিত করা হচ্ছে।

ইরানের খবর যুক্তরাষ্ট্র শর্ত

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

আলোচনার আগেই ইরানের যে শর্ত মেনে নিলো যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

ইরানের সঙ্গে আসন্ন আলোচনার আগে বিভিন্ন দেশে জব্দ থাকা তেহরানের সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১১ এপ্রিল) ইরানের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানান।

তিনি বলেন, এই সিদ্ধান্তকে আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রের ‘সদিচ্ছার পরীক্ষা’ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি আলোচনার প্রতি ওয়াশিংটনের গুরুত্বের ইঙ্গিত বহন করে।

ইরানি ওই কর্মকর্তা আরও জানান, জব্দকৃত সম্পদ ছাড়ার বিষয়টি সরাসরি হরমুজ প্রণালী এর জাহাজ চলাচলের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ, ইরান যদি সেখানে নির্বিঘ্ন নৌ চলাচল নিশ্চিত করে, তবে যুক্তরাষ্ট্র তাদের আটকে রাখা সম্পদ মুক্ত করবে।

এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইসলামাবাদে আলোচনা শুরু হবে না যতক্ষণ না লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ হয় এবং ইরানের জব্দ সম্পদ মুক্ত করা হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর টানা প্রায় ৪০ দিন সংঘাত চলে। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও তা এখনো নাজুক অবস্থায় রয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে আবারও ইরানে সামরিক অভিযান শুরু হতে পারে। তিনি জানান, সে জন্য জাহাজগুলোকে ইতোমধ্যে অস্ত্রে সজ্জিত করা হচ্ছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা