বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

জাবিতে মোবাইল ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাবিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা। ছবি: বিপ্লবী বার্তা

তরুণ প্রজন্মের ভিজ্যুয়াল স্টোরিটেলারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে হাতে-কলমে মোবাইল ফটোগ্রাফি শেখার বিশেষ কর্মশালা। আজ শনিবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো এবং পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

আজ দুপুর ১২টায় শুরু হওয়া এই কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপোর সাউথ এশিয়া মার্কেটিং ইনচার্জ ক্যাথি, হেড অব মার্কেটিং মো. নাজিমুদ্দৌলা নিলয় এবং পিআর অ্যান্ড ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার মো. নাজমুস সাকিব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি মৃধা মো. শিবলী নোমান। এছাড়াও বিভাগের শিক্ষক ও পাঠশালার দক্ষ প্রশিক্ষকেরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন কারিগরি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় শিক্ষার্থীরা মোবাইল ফটোগ্রাফির মৌলিক ও উন্নত বিভিন্ন দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল:

সঠিক ফ্রেমিং কৌশল ও লাইটিং ব্যবস্থাপনা।

ভিজ্যুয়ালের মাধ্যমে গল্প উপস্থাপনের কলাকৌশল।

কম্পোজিশনের মৌলিক বিষয়াদি।

স্মার্টফোন ক্যামেরা ব্যবহার করে সৃজনশীল এডিটিং।

আধুনিক স্মার্টফোন প্রযুক্তি ব্যবহার করে কীভাবে প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলোকে আকর্ষণীয় ভিজ্যুয়াল গল্পে রূপান্তর করা যায়, প্রশিক্ষকেরা তা হাতে-কলমে শিক্ষার্থীদের দেখান।

এই যৌথ উদ্যোগের বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, "তরুণদের জন্য মোবাইল ফটোগ্রাফি এখন একটি শক্তিশালী মাধ্যম। এই আয়োজনের লক্ষ্য শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা ও সৃজনশীল আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা, যেন তারা স্মার্টফোন দিয়েই অর্থবহ গল্প বলতে পারেন।"

পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের পক্ষে আশরাফুল আওয়াল মিশুক বলেন, "এই কর্মশালা শিক্ষার্থীদের ফটোগ্রাফিকে কেবল প্রযুক্তি হিসেবে নয়, বরং গল্প বলার মাধ্যম হিসেবে দেখতে অনুপ্রাণিত করবে।"

কর্মশালার শেষাংশে একটি ইন্টারঅ্যাকটিভ সেগমেন্টের আয়োজন করা হয়। যেখানে শিক্ষার্থীরা তাদের সদ্য শেখা দক্ষতার প্রয়োগ ঘটিয়ে ছবি তোলেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে সৃজনশীলতার ভিত্তিতে নির্বাচিত কয়েকজনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, জাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

জাবি ফটোগ্রাফি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

জাবিতে মোবাইল ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা