বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি জানালো ইসরায়েল

হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি জানালো ইসরায়েল। ছবি: বিপ্লবী বার্তা

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি সি তে লেবাননের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল। তবে এই আলোচনায় হেজবুল্লাহকে অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল লিটার।

মাইকেল লেটার বলেন, হেজবুল্লাহ ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে এবং দুই দেশের মধ্যে শান্তির পথে এটিই সবচেয়ে বড় বাধা।

প্রতিবেদন অনুযায়ী, লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে একটি টেলিফোন আলাপও অনুষ্ঠিত হয়েছে।

লেবাননের রাষ্ট্রপতির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন মধ্যস্থতায় আগামী মঙ্গলবার ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

ইসরায়েল যুদ্ধবিরতি হেজবুল্লাহ আলোচনা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি জানালো ইসরায়েল

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি সি তে লেবাননের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল। তবে এই আলোচনায় হেজবুল্লাহকে অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল লিটার।

মাইকেল লেটার বলেন, হেজবুল্লাহ ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে এবং দুই দেশের মধ্যে শান্তির পথে এটিই সবচেয়ে বড় বাধা।

প্রতিবেদন অনুযায়ী, লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে একটি টেলিফোন আলাপও অনুষ্ঠিত হয়েছে।

লেবাননের রাষ্ট্রপতির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন মধ্যস্থতায় আগামী মঙ্গলবার ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা