বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

‘পুরোপুরি অবিশ্বাস’ নিয়েই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসছে ইরান : আরাগচি

আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতি ‘পুরোপুরি অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান, এমনটি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুল এর সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি।

আব্বাস আরাগচি বলেন, ইরান তার জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় সর্বশক্তি দিয়ে লড়বে। তিনি যুক্তরাষ্ট্রের অতীত কর্মকাণ্ডকে ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ ও ‘কূটনৈতিক বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করেন।

এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ শনিবার থেকে ইরান-যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে শুরুতেই ইরানের এমন কঠোর অবস্থান আলোচনার ফলাফল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। 

ইরান ইসরায়েল সংঘাত ইসলামাবাদ বৈঠক আব্বাস আরাগচি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

‘পুরোপুরি অবিশ্বাস’ নিয়েই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসছে ইরান : আরাগচি

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রতি ‘পুরোপুরি অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান, এমনটি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুল এর সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি।

আব্বাস আরাগচি বলেন, ইরান তার জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় সর্বশক্তি দিয়ে লড়বে। তিনি যুক্তরাষ্ট্রের অতীত কর্মকাণ্ডকে ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ ও ‘কূটনৈতিক বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করেন।

এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ শনিবার থেকে ইরান-যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে শুরুতেই ইরানের এমন কঠোর অবস্থান আলোচনার ফলাফল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। 

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা