ইরানের সঙ্গে পূর্বঘোষিত শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাকিস্তান সরকারের উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এ ছাড়া মার্কিন প্রতিনিধিদলের সদস্য হিসেবে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন।
সূত্র জানায়, ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠেয় এই উচ্চপর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন উইটকফ ও কুশনার। দীর্ঘদিনের বৈরিতা নিরসন এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যেই এ আলোচনার আয়োজন করা হয়েছে।
বর্তমানে স্টিভ উইটকফ মার্কিন প্রশাসনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে জ্যারেড কুশনার, যিনি ডোনাল্ড ট্রাম্পের জামাতা, অতীতে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন