ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, লেবাননে চলমান ইসরায়েলি হামলা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্তের গুরুতর লঙ্ঘন। তিনি স্পষ্ট করে বলেন, 'যুক্তরাষ্ট্রকে যুদ্ধ কিংবা যুদ্ধবিরতি, যেকোনো একটি পথ বেছে নিতে হবে।'
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিবিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বুধবার লেবাননে ইসরায়েলের হামলায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন। অথচ এর আগেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
এই যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী পাকিস্তান বলছে, লেবাননও এর আওতায় রয়েছে যা ইরানও সমর্থন করছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, লেবানন এই চুক্তির অন্তর্ভুক্ত নয়।
বিবিসি রেডিও ৪-এর ‘টুডে’ অনুষ্ঠানে খাতিবজাদেহ বলেন, “যুক্তরাষ্ট্রকে যুদ্ধ ও যুদ্ধবিরতির মধ্যে একটি বেছে নিতে হবে। একই সঙ্গে দুই অবস্থানে থাকা সম্ভব নয়।”
এদিকে, ইসলামাবাদে শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনার কথা রয়েছে। তবে লেবাননে চলমান হামলা সেই আলোচনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন