বিপ্লবী বার্তা

মূল পাতা

খেলা

ব্রাজিল–আর্জেন্টিনার মাইলফলকে রঙিন বিশ্বকাপ, অফিশিয়ালদের রেকর্ড

ফিফা বিশ্বকাপ। ছবি: সংগৃহীত

ফিফা ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ১৭০ জন ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে। এর মাধ্যমে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় অফিশিয়ালদের বহর দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে রেফারিংয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। প্রথমবারের মতো একটি বিশ্বকাপে এই দুই দেশ থেকে তিনজন করে প্রধান রেফারি দায়িত্ব পালন করবেন।

ইংলিশ প্রিমিয়ার লীগ থেকে সাতজন অফিশিয়াল দায়িত্ব পাচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন মাইকেল অলিভার ও অ্যান্থনি টেইলর।

অন্যদিকে মেজর লীগ সকার (এমএলএস) থেকেও ১১ জন অফিশিয়াল নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইসমাইল ইলফাথ ও তোরি পেনসো এবং কানাডার ড্রিও ফিশার রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন।

৩৯ বছর বয়সী টরি পেনসো ২০২৩ নারী বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করেছিলেন এবং ২০২৬ বিশ্বকাপে দায়িত্ব পাওয়া ছয় নারী অফিশিয়ালের একজন। তাঁর সঙ্গে সহকারী হিসেবে থাকছেন ব্রুক মায়ো ও ক্যাথরিন নেসবিট, যারা মিলে গঠন করছেন একমাত্র পূর্ণ নারী অনফিল্ড অফিশিয়েটিং দল।

নারী রেফারিংয়ের ইতিহাসে মাইলফলক গড়া স্টেফানে ফ্রাপার্ট কেও রাখা হয়েছে এবারের তালিকায়।

২০২২ বিশ্বকাপ ফাইনালের রেফারি শেমন মারচিনিয়াক আবারও দায়িত্ব পাচ্ছেন। এছাড়া ইউরো ২০২৪ ফাইনালের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে, চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ইস্তভান কোভাকস এবং কোপা আমেরিকা ফাইনালের রাফায়েল ক্লসও তালিকায় রয়েছেন।

আর্জেন্টিনার ইয়ায়েল ফালকোন পেরেজ, দারিও এরেরা ও ফাকুন্দো টেলো, এই তিনজন প্রধান রেফারি দায়িত্ব পালন করবেন। তাঁদের মধ্যে কেবল টেলোরই আগের বিশ্বকাপ অভিজ্ঞতা রয়েছে।

অন্যদিকে ব্রাজিল থেকেও প্রথমবারের মতো তিনজন প্রধান রেফারি থাকছেন, রাফায়েল ক্লস, উইল্টন সাম্পাইও ও র‍্যামন আবাত্তি।

ফিফা জানিয়েছে, এবারের বিশ্বকাপে মোট ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি ও ৩০ জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দায়িত্ব পালন করবেন, যারা ৫০টি দেশের প্রতিনিধিত্ব করবেন।

ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কলিনা বলেন, “নির্বাচিতরা বিশ্বের সেরা। তিন বছর ধরে পর্যবেক্ষণের পর তাঁদের বাছাই করা হয়েছে।”

তিনি আরও জানান, কাতার ২০২২ এর তুলনায় এবারে ৪১ জন বেশি অফিশিয়াল থাকছেন, যা এটিকে ইতিহাসের সবচেয়ে বড় রেফারিং দল বানিয়েছে।

রেকর্ড বিশ্বকাপ ব্রাজিল–আর্জেন্টিনা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

ব্রাজিল–আর্জেন্টিনার মাইলফলকে রঙিন বিশ্বকাপ, অফিশিয়ালদের রেকর্ড

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা