বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন ভূপাতিতে সহায়তা করেছে ইউক্রেন: জেলেনস্কি

ট্রাম্প-জেলেনস্কি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশকে ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন ভূপাতিত করতে কারিগরি ও সামরিক সহায়তা দিয়েছে ইউক্রেন, এমন দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি জানান, ইউক্রেনীয় ইন্টারসেপ্টর বা প্রতিরোধক ড্রোন ব্যবহার করে কীভাবে ইরানি ড্রোন ধ্বংস করা যায়, তা সরাসরি প্রদর্শন করেছেন তাঁদের বিশেষজ্ঞরা।

গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করেন তিনি। ওই সময় উপসাগরীয় দেশগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ছিল। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন মোকাবিলায় ইউক্রেনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ইউক্রেন মধ্যপ্রাচ্যে সামরিক বিশেষজ্ঞ পাঠিয়েছে, যাদের মধ্যে ইন্টারসেপ্টর ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিশেষজ্ঞও রয়েছেন।

তিনি আরও বলেন, ‘আমরা কয়েকটি দেশকে দেখিয়েছি কীভাবে ইন্টারসেপ্টর ড্রোন দিয়ে শত্রুপক্ষের ড্রোন ধ্বংস করতে হয়। আমরা ইরানি শাহেদ ড্রোন একাধিক দেশে ভূপাতিত করেছি এটি আমাদের জন্য একটি বড় সাফল্য।’

ইরান ইসরায়েল সংঘাত ইউক্রেন জেলেনস্কি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন ভূপাতিতে সহায়তা করেছে ইউক্রেন: জেলেনস্কি

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশকে ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন ভূপাতিত করতে কারিগরি ও সামরিক সহায়তা দিয়েছে ইউক্রেন, এমন দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি জানান, ইউক্রেনীয় ইন্টারসেপ্টর বা প্রতিরোধক ড্রোন ব্যবহার করে কীভাবে ইরানি ড্রোন ধ্বংস করা যায়, তা সরাসরি প্রদর্শন করেছেন তাঁদের বিশেষজ্ঞরা।

গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করেন তিনি। ওই সময় উপসাগরীয় দেশগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ছিল। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন মোকাবিলায় ইউক্রেনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ইউক্রেন মধ্যপ্রাচ্যে সামরিক বিশেষজ্ঞ পাঠিয়েছে, যাদের মধ্যে ইন্টারসেপ্টর ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিশেষজ্ঞও রয়েছেন।

তিনি আরও বলেন, ‘আমরা কয়েকটি দেশকে দেখিয়েছি কীভাবে ইন্টারসেপ্টর ড্রোন দিয়ে শত্রুপক্ষের ড্রোন ধ্বংস করতে হয়। আমরা ইরানি শাহেদ ড্রোন একাধিক দেশে ভূপাতিত করেছি এটি আমাদের জন্য একটি বড় সাফল্য।’

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা