বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

যারা থাকছেন ইসলামাবাদ বৈঠকের নেতৃত্বে

যারা থাকছেন ইসলামাবাদ বৈঠকের নেতৃত্বে
যারা থাকছেন ইসলামাবাদ বৈঠকের নেতৃত্বে। ছবি: বিপ্লবী বার্তা

ইরানের বিরুদ্ধে ‘পুরো সভ্যতা নিশ্চিহ্ন’ করার হুমকি দিয়ে সময়সীমা বেঁধে দেওয়ার পর শেষ মুহূর্তে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরান সংঘাত সাময়িকভাবে স্থগিত হয়।

পাকিস্তানের মধ্যস্থতায় দীর্ঘ এক রাতের গোপন কূটনৈতিক তৎপরতার পর এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত আসে। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক এবং উত্তেজনা ক্রমেই বাড়ছে।

এই প্রেক্ষাপটে আগামী শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া বিধ্বংসী সংঘাতের পর এটাই প্রথম বড় কূটনৈতিক অগ্রগতি।

ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে ১০ দফার একটি প্রস্তাব পেয়েছে, যা আলোচনার জন্য কার্যকর ভিত্তি হতে পারে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৫ দফার প্রস্তাব পেয়েছেন। মধ্যস্থতাকারীদের মতে, এই প্রস্তাবগুলোর ওপর ভিত্তি করেই আলোচনা শুরু হলে সংঘাত নিরসনের পথ খুলতে পারে।

পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির-এর দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টায় এই বৈঠকের পথ তৈরি হয়েছে বলে জানা গেছে। তবে যুদ্ধবিরতির পরিবেশ এখনও ভঙ্গুর, ফলে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর। ইরানের কাছে তুলনামূলক গ্রহণযোগ্য মুখ হিসেবে তাকে বিবেচনা করা হয়। এর আগে জ্যারেড কুশনারস্টিভ উইটকফ-এর মতো দূতদের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় তেহরান তাদের ওপর আস্থা হারিয়েছে।

ইরানের পক্ষে মূল ভূমিকা পালন করবেন অভিজ্ঞ কূটনীতিক আব্বাস আরাঘচি। পরমাণু সমঝোতা নিয়ে দীর্ঘ অভিজ্ঞতার কারণে তাকে কঠিন দরকষাকষির কারিগর হিসেবে বিবেচনা করা হয়। প্রতিনিধিদলে থাকতে পারেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

ইরান ইসরায়েল সংঘাত পাকিস্তান আমেরিকা বৈঠক

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

যারা থাকছেন ইসলামাবাদ বৈঠকের নেতৃত্বে

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা