বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

বুধবারের হামলায় লেবাননে নিহত ২০৩

বুধবারের হামলায় লেবাননে নিহত ২০৩
ইসরায়েলি হামলায় লেবানন। ছবি: সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে। এই ভয়াবহ হামলায় আহত হয়েছেন আরও অন্তত এক হাজার মানুষ।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন আজ মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার আগে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দিনভর চালানো ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।

এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া প্রাথমিক তথ্যে ১৮২ জন নিহত এবং ৮৯০ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, লেবাননে ইসরায়েলের এই ক্রমবর্ধমান হামলাকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছে ইরান। মধ্যপ্রাচ্যে এই উত্তেজনাকর পরিস্থিতিতে ইরান কড়া প্রতিবাদ জানিয়ে উদ্ভূত পরিস্থিতির জন্য ইসরায়েলকে দায়ী করেছে।

ইরান ইসরাইল যুদ্ধ হামলা নিহত

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

বুধবারের হামলায় লেবাননে নিহত ২০৩

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

লেবাননের রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে। এই ভয়াবহ হামলায় আহত হয়েছেন আরও অন্তত এক হাজার মানুষ।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন আজ মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার আগে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দিনভর চালানো ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।

এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া প্রাথমিক তথ্যে ১৮২ জন নিহত এবং ৮৯০ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, লেবাননে ইসরায়েলের এই ক্রমবর্ধমান হামলাকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছে ইরান। মধ্যপ্রাচ্যে এই উত্তেজনাকর পরিস্থিতিতে ইরান কড়া প্রতিবাদ জানিয়ে উদ্ভূত পরিস্থিতির জন্য ইসরায়েলকে দায়ী করেছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা