বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

যশোরের ক্লিনিকে ইজিবাইকের লাইট দিয়ে চলতো অপারেশন

ক্লিনিক সিলগালা। ছবি: বিপ্লবী বার্তা

যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে একটি ক্লিনিক সিলগালা ও অপর এক ক্লিনিকে জরিমানা করা হয়েছে। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ দুপুর ১২টার পর মডার্ণ ডায়াগনস্টিক এবং আল মদিনা প্রাইভেট হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকায় মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। এরপর আল মদিনা প্রাইভেট হাসপাতালে অভিযান চালানো হয়। ওই হাসপাতালের অপারেশন থিয়েটারে ইজিবাইকের লাইট ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া খাবার পানির উৎসের পাশেই ময়লার স্তূপ জমা ছিল, পর্যাপ্ত বেডের ব্যবস্থা ছিল না এবং রোগীদের রেজিস্টার পাওয়া যায়নি। এসব কারণে দণ্ডবিধির ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানের অংশ হিসেবে এ হামিদ মেমোরিয়াল হাসপাতাল-এও পরিদর্শন চালানো হয়। সেখানে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা নিশ্চিত করতে এবং অনিয়মকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শোভন বিশ্বাসসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জরিমানা অভিযান সিলগালা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

যশোরের ক্লিনিকে ইজিবাইকের লাইট দিয়ে চলতো অপারেশন

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে একটি ক্লিনিক সিলগালা ও অপর এক ক্লিনিকে জরিমানা করা হয়েছে। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ দুপুর ১২টার পর মডার্ণ ডায়াগনস্টিক এবং আল মদিনা প্রাইভেট হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকায় মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। এরপর আল মদিনা প্রাইভেট হাসপাতালে অভিযান চালানো হয়। ওই হাসপাতালের অপারেশন থিয়েটারে ইজিবাইকের লাইট ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া খাবার পানির উৎসের পাশেই ময়লার স্তূপ জমা ছিল, পর্যাপ্ত বেডের ব্যবস্থা ছিল না এবং রোগীদের রেজিস্টার পাওয়া যায়নি। এসব কারণে দণ্ডবিধির ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানের অংশ হিসেবে এ হামিদ মেমোরিয়াল হাসপাতাল-এও পরিদর্শন চালানো হয়। সেখানে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা নিশ্চিত করতে এবং অনিয়মকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শোভন বিশ্বাসসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা