বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

তেহরান–ওয়াশিংটন সংলাপের আগে ইসলামাবাদে দুই দিনের ছুটি ঘোষণা, কিন্তু কেন?

তেহরান–ওয়াশিংটন সংলাপ। প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের আলোচনার আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ দুই দিনের স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে এ ছুটি কার্যকর হবে।

ইসলামাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার রাতে প্রকাশিত এক নোটিশে এই ঘোষণা দেওয়া হয়। তবে ছুটির নির্দিষ্ট কারণ নোটিশে উল্লেখ করা হয়নি।

সাধারণত গুরুত্বপূর্ণ কূটনৈতিক কর্মসূচির আগে নিরাপত্তাজনিত কারণে ইসলামাবাদে এ ধরনের ছুটি বা বিধিনিষেধ আরোপ করা হয়ে থাকে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসন ও যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই উচ্চপর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান।

হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই সপ্তাহান্তে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

পাকিস্তানি কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী, বৃহস্পতি ও শুক্রবারের এই ছুটি শুধু ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরির জন্য প্রযোজ্য হবে।

নোটিশে আরও বলা হয়েছে, জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো ছুটির মধ্যেও তাদের কার্যক্রম চালু রাখবে। এর মধ্যে রয়েছে পুলিশ, হাসপাতাল, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী সংস্থা।

ইসলামাবাদের উপকমিশনারের দপ্তর এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি সেবা স্বাভাবিক থাকবে এবং নাগরিকদের নিজেদের কার্যক্রম সে অনুযায়ী পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইরান ইসরায়েল সংঘাত যুক্তরাষ্ট্র ইসলামাবাদ ছুটি ঘোষণা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

তেহরান–ওয়াশিংটন সংলাপের আগে ইসলামাবাদে দুই দিনের ছুটি ঘোষণা, কিন্তু কেন?

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের আলোচনার আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ দুই দিনের স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে এ ছুটি কার্যকর হবে।

ইসলামাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার রাতে প্রকাশিত এক নোটিশে এই ঘোষণা দেওয়া হয়। তবে ছুটির নির্দিষ্ট কারণ নোটিশে উল্লেখ করা হয়নি।

সাধারণত গুরুত্বপূর্ণ কূটনৈতিক কর্মসূচির আগে নিরাপত্তাজনিত কারণে ইসলামাবাদে এ ধরনের ছুটি বা বিধিনিষেধ আরোপ করা হয়ে থাকে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসন ও যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই উচ্চপর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান।

হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই সপ্তাহান্তে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

পাকিস্তানি কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী, বৃহস্পতি ও শুক্রবারের এই ছুটি শুধু ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরির জন্য প্রযোজ্য হবে।

নোটিশে আরও বলা হয়েছে, জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো ছুটির মধ্যেও তাদের কার্যক্রম চালু রাখবে। এর মধ্যে রয়েছে পুলিশ, হাসপাতাল, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী সংস্থা।

ইসলামাবাদের উপকমিশনারের দপ্তর এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি সেবা স্বাভাবিক থাকবে এবং নাগরিকদের নিজেদের কার্যক্রম সে অনুযায়ী পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা