মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয় লেবানন, যা মধ্যস্থতাকারী শাহবাজ শরিফের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।
চুক্তির শর্ত অনুযায়ী, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ক্ষেত্রে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ রাখার কথা বলা হয়েছিল। তবে ইসরাইল সেই শর্ত মানছে না বলে অভিযোগ উঠেছে। লেবাননে চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ২৬৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। একই সুরে হোয়াইট হাউসের মুখপাত্র কারোলিন ল্যাভেট জানান, লেবানন যুদ্ধবিরতির অংশ নয়।
অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই যুদ্ধবিরতি পুরো অঞ্চলের জন্য প্রযোজ্য, বিশেষ করে লেবাননসহ।
ইরানও বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুদ্ধবিরতির শর্ত স্পষ্ট, যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে, তারা সত্যিই যুদ্ধবিরতি চায়, নাকি ইসরাইলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে চায়।
এদিকে ট্রাম্প গণমাধ্যমকে বলেন, "হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ একটি ‘আলাদা সংঘর্ষ’, তাই এটি মূল চুক্তির অংশ নয়।"
সব মিলিয়ে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বড় ধরনের মতবিরোধ দেখা দিয়েছে। বিশেষ করে লেবানন এই চুক্তির আওতায় রয়েছে কি না, তা নিয়ে দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন