ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর হুমকির পরপরই ইরানজুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলার খবর পাওয়া গেছে। এর আগে আইডিএফ ইরানি নাগরিকদের ১২ ঘণ্টা ট্রেন ব্যবহার না করতে এবং রেলপথ থেকে দূরে থাকার সতর্কবার্তা দিয়েছিল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে।
আধাসরকারি মেহর নিউজ এজেন্সি জানায়, কাশান শহরের একটি রেল সেতুতে হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, কারাজ শহরে একটি রেললাইনে বিমান হামলা চালানো হয়েছে। সেখান থেকে আহত একজনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি।
অন্যদিকে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, পশ্চিমাঞ্চলীয় কোম প্রদেশে সড়কপথের একাধিক সেতুকে লক্ষ্য করে প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে।
এছাড়া পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তাবরিজ-তেহরান মহাসড়কের একটি অংশ হামলার শিকার হয়েছে। খুজেস্তান প্রদেশের নিরাপত্তা উপপ্রধানের বরাতে জানানো হয়, আহওয়াজ শহরের একটি সড়কেও হামলা চালানো হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনও জানায়, চলমান হামলার কারণে তাবরিজ ও জানজান এর মধ্যকার মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্যারেহ চামান-মিয়ানেহ সড়কটিও উভয় দিক থেকে বন্ধ রয়েছে।
ইরানি সংবাদমাধ্যমগুলোর দাবি, এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে শুধু যোগাযোগ অবকাঠামোই নয়, আবাসিক ও বাণিজ্যিক এলাকাসহ বিভিন্ন বেসামরিক স্থাপনাও রয়েছে।

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন