বিপ্লবী বার্তা

মূল পাতা

বিজ্ঞান ও প্রযুক্তি

পৃথিবীর পথে আর্টেমিসের চার রেকর্ড গড়া নভোচারী

আর্টেমিসের চার রেকর্ড গড়া নভোচারী। ছবি: বিপ্লবী বার্তা

রেকর্ড গড়া চন্দ্রাভিযান সম্পন্ন করে পৃথিবীর পথে ফিরছেন আর্টেমিস–২ এর নভোচারীরা। তাঁদের ফিরতে সময় লাগবে প্রায় চার দিন।

সবকিছু ঠিক থাকলে ১০ এপ্রিল ইস্টার্ন টাইম অনুযায়ী রাত ৮টা ৭ মিনিটে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের প্রশান্ত মহাসাগরে তাঁদের অবতরণের কথা রয়েছে।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, পানিতে অবতরণের পর নভোচারীদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হবে। এরপর তাঁদের কাছাকাছি অবস্থান করা মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে তোলা হবে। জাহাজে তাঁদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে স্থলভাগে নেওয়া হবে।

গত ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে ‘ওরিয়ন’ ক্যাপসুলে করে চার নভোচারী ঐতিহাসিক যাত্রা শুরু করেন। অভিযানে অংশ নেওয়া চারজন হলেন, রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন।

সোমবার (বাংলাদেশ সময় রাত ১২টা) নভোচারীদের বহনকারী ‘ওরিয়ন’ ক্যাপসুলটি চাঁদের পেছন অংশে পৌঁছায়। তখন পৃথিবী থেকে তাঁদের দূরত্ব ছিল প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার (প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৬০ মাইল)।

এর মধ্য দিয়ে মানব ইতিহাসে পৃথিবী থেকে সবচেয়ে দূরে ভ্রমণের নতুন রেকর্ড গড়েছে এই মিশন। এর আগে ১৯৭০ সালের এপ্রিলে এপোলো-১৩ এর নভোচারীরা প্রায় ৪ লাখ ১৭১ কিলোমিটার দূরত্বে পৌঁছে রেকর্ড গড়েছিলেন, যা প্রায় ৫৬ বছর ধরে অক্ষুণ্ণ ছিল।

নভোচারী আর্টেমিস রেকর্ড

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

পৃথিবীর পথে আর্টেমিসের চার রেকর্ড গড়া নভোচারী

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

রেকর্ড গড়া চন্দ্রাভিযান সম্পন্ন করে পৃথিবীর পথে ফিরছেন আর্টেমিস–২ এর নভোচারীরা। তাঁদের ফিরতে সময় লাগবে প্রায় চার দিন।

সবকিছু ঠিক থাকলে ১০ এপ্রিল ইস্টার্ন টাইম অনুযায়ী রাত ৮টা ৭ মিনিটে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের প্রশান্ত মহাসাগরে তাঁদের অবতরণের কথা রয়েছে।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, পানিতে অবতরণের পর নভোচারীদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হবে। এরপর তাঁদের কাছাকাছি অবস্থান করা মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে তোলা হবে। জাহাজে তাঁদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে স্থলভাগে নেওয়া হবে।

গত ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে ‘ওরিয়ন’ ক্যাপসুলে করে চার নভোচারী ঐতিহাসিক যাত্রা শুরু করেন। অভিযানে অংশ নেওয়া চারজন হলেন, রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন।

সোমবার (বাংলাদেশ সময় রাত ১২টা) নভোচারীদের বহনকারী ‘ওরিয়ন’ ক্যাপসুলটি চাঁদের পেছন অংশে পৌঁছায়। তখন পৃথিবী থেকে তাঁদের দূরত্ব ছিল প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার (প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৬০ মাইল)।

এর মধ্য দিয়ে মানব ইতিহাসে পৃথিবী থেকে সবচেয়ে দূরে ভ্রমণের নতুন রেকর্ড গড়েছে এই মিশন। এর আগে ১৯৭০ সালের এপ্রিলে এপোলো-১৩ এর নভোচারীরা প্রায় ৪ লাখ ১৭১ কিলোমিটার দূরত্বে পৌঁছে রেকর্ড গড়েছিলেন, যা প্রায় ৫৬ বছর ধরে অক্ষুণ্ণ ছিল।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা