বিপ্লবী বার্তা

মূল পাতা

খেলা

এক হলুদ কার্ডেই নিষিদ্ধ হতে পারেন এমবাপে-ভিনিসিয়ুস!

চ্যাম্পিয়ন্স লিগ লড়াই। ছবি: সংগ্রহীত

বায়ার্ন মিউনিখের বিপক্ষে আজ রাতের হাইভোল্টেজ চ্যাম্পিয়ন্স লিগ লড়াইয়ের আগে চরম উৎকণ্ঠায় রিয়াল মাদ্রিদ। মাঠের লড়াইয়ের চেয়েও বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে ‘কার্ড সমস্যা’। দলের প্রধান ছয় তারকা ফুটবলার নিষেধাজ্ঞার খড়গের নিচে রয়েছেন; আজ একটি হলুদ কার্ড পেলেই তারা ছিটকে যাবেন আগামী সপ্তাহের মহাগুরুত্বপূর্ণ দ্বিতীয় লেগ থেকে।

রিয়াল মাদ্রিদ বস আলভারো আরবেলোয়ার দুশ্চিন্তার কারণ স্কোয়াডের প্রাণভোমরাদের নিয়ে। নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা তালিকায় আছেন কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়র।

জুড বেলিংহাম, অরেলিন শুয়োমেনি, ডিন হুইসেন ও আলভারো কারেরাস। রদ্রিগোও এই তালিকায় আছেন, তবে চোটের কারণে তিনি মাঠের বাইরে থাকায় তাকে নিয়ে আপাতত ভাবছে না মাদ্রিদ শিবির।

রিয়াল মাদ্রিদ এবার নকআউট পর্বে যে দাপট দেখাচ্ছে, তার নেপথ্যে বড় অবদান রয়েছে এই খেলোয়াড়দের। বিশেষ করে ইতিহাদে ম্যান সিটিকে রুখে দিতে ভিনিসিয়ুস ও এমবাপের ভূমিকা ছিল অনবদ্য। বায়ার্নের বিপক্ষেও এমবাপের রেকর্ড বেশ ভালো; সাত ম্যাচে ৩টি গোল ও ১টি অ্যাসিস্ট রয়েছে এই ফরাসি তারকার। ফলে তাদের যে কোনো একজনের অনুপস্থিতি দ্বিতীয় লেগে রিয়ালের জন্য বড় ধাক্কা হতে পারে।

আজকের ম্যাচের দায়িত্বে আছেন ইংলিশ রেফারি মাইকেল অলিভার, যিনি কার্ড দেখানোর ক্ষেত্রে বেশ কঠোর। চলতি চ্যাম্পিয়ন্স লিগে গড়ে প্রতি ম্যাচে ৪.৪টি হলুদ কার্ড দেখিয়েছেন তিনি। তার অধীনে হওয়া পিএসভি বনাম অ্যাতলেটিকো মাদ্রিদ ম্যাচে রেকর্ড ৭ বার বুকিং ছিল। প্রতি ম্যাচে গড়ে প্রায় ২৩.৫৬টি ফাউল হওয়ার রেকর্ড তার ম্যাচ পরিচালনার কঠোরতাকে প্রমাণ করে।

নিষেধাজ্ঞার ঝুঁকি থেকে মুক্ত নয় বায়ার্ন মিউনিখও। বায়ার্নের রক্ষণভাগের মূল ভরসা ডায়োট উপামেকানো এবং মিডফিল্ডার কনরাড লাইমার একটি হলুদ কার্ড দেখলেই দ্বিতীয় লেগ থেকে ছিটকে যাবেন।

দুই দলের জন্যই ম্যাচটি যেমন কৌশলের, তেমনি মাথা ঠান্ডা রাখারও পরীক্ষা। বিশেষ করে রিয়াল মাদ্রিদ তারকাদের জন্য মাইকেল অলিভারের বাঁশির প্রতিটি ফাউল হতে পারে চ্যাম্পিয়ন্স লিগ থেকে সাময়িক নির্বাসনের হাতছানি।

খেলা ফুটবল কিলিয়ান এমবাপে ভিনিসিয়াস জুনিয়র

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

এক হলুদ কার্ডেই নিষিদ্ধ হতে পারেন এমবাপে-ভিনিসিয়ুস!

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

বায়ার্ন মিউনিখের বিপক্ষে আজ রাতের হাইভোল্টেজ চ্যাম্পিয়ন্স লিগ লড়াইয়ের আগে চরম উৎকণ্ঠায় রিয়াল মাদ্রিদ। মাঠের লড়াইয়ের চেয়েও বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে ‘কার্ড সমস্যা’। দলের প্রধান ছয় তারকা ফুটবলার নিষেধাজ্ঞার খড়গের নিচে রয়েছেন; আজ একটি হলুদ কার্ড পেলেই তারা ছিটকে যাবেন আগামী সপ্তাহের মহাগুরুত্বপূর্ণ দ্বিতীয় লেগ থেকে।

রিয়াল মাদ্রিদ বস আলভারো আরবেলোয়ার দুশ্চিন্তার কারণ স্কোয়াডের প্রাণভোমরাদের নিয়ে। নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা তালিকায় আছেন কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়র।

জুড বেলিংহাম, অরেলিন শুয়োমেনি, ডিন হুইসেন ও আলভারো কারেরাস। রদ্রিগোও এই তালিকায় আছেন, তবে চোটের কারণে তিনি মাঠের বাইরে থাকায় তাকে নিয়ে আপাতত ভাবছে না মাদ্রিদ শিবির।

রিয়াল মাদ্রিদ এবার নকআউট পর্বে যে দাপট দেখাচ্ছে, তার নেপথ্যে বড় অবদান রয়েছে এই খেলোয়াড়দের। বিশেষ করে ইতিহাদে ম্যান সিটিকে রুখে দিতে ভিনিসিয়ুস ও এমবাপের ভূমিকা ছিল অনবদ্য। বায়ার্নের বিপক্ষেও এমবাপের রেকর্ড বেশ ভালো; সাত ম্যাচে ৩টি গোল ও ১টি অ্যাসিস্ট রয়েছে এই ফরাসি তারকার। ফলে তাদের যে কোনো একজনের অনুপস্থিতি দ্বিতীয় লেগে রিয়ালের জন্য বড় ধাক্কা হতে পারে।

আজকের ম্যাচের দায়িত্বে আছেন ইংলিশ রেফারি মাইকেল অলিভার, যিনি কার্ড দেখানোর ক্ষেত্রে বেশ কঠোর। চলতি চ্যাম্পিয়ন্স লিগে গড়ে প্রতি ম্যাচে ৪.৪টি হলুদ কার্ড দেখিয়েছেন তিনি। তার অধীনে হওয়া পিএসভি বনাম অ্যাতলেটিকো মাদ্রিদ ম্যাচে রেকর্ড ৭ বার বুকিং ছিল। প্রতি ম্যাচে গড়ে প্রায় ২৩.৫৬টি ফাউল হওয়ার রেকর্ড তার ম্যাচ পরিচালনার কঠোরতাকে প্রমাণ করে।

নিষেধাজ্ঞার ঝুঁকি থেকে মুক্ত নয় বায়ার্ন মিউনিখও। বায়ার্নের রক্ষণভাগের মূল ভরসা ডায়োট উপামেকানো এবং মিডফিল্ডার কনরাড লাইমার একটি হলুদ কার্ড দেখলেই দ্বিতীয় লেগ থেকে ছিটকে যাবেন।

দুই দলের জন্যই ম্যাচটি যেমন কৌশলের, তেমনি মাথা ঠান্ডা রাখারও পরীক্ষা। বিশেষ করে রিয়াল মাদ্রিদ তারকাদের জন্য মাইকেল অলিভারের বাঁশির প্রতিটি ফাউল হতে পারে চ্যাম্পিয়ন্স লিগ থেকে সাময়িক নির্বাসনের হাতছানি।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা